জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মশিউর রহমান 
দিনাজপুরে নবাগত পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম–কে বরণ করে নেওয়া হয়েছে ফুলেল শুভেচ্ছা ও “গার্ড অব অনার”-এর মধ্য দিয়ে। ৩০ নভেম্বর দুপুরে তিনি পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হলে দিনাজপুর জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস পুলিশ দল তাঁকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে।
পরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে নবাগত পুলিশ সুপারের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি শৃঙ্খলা, পেশাদারিত্ব, সততা, জনগণের সেবা, মাদক নির্মূল, সাইবার নিরাপত্তা, কমিউনিটি পুলিশিং, অপরাধ দমনসহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পুলিশ সুপার বলেন,
“দিনাজপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও শক্তিশালী ও সহনশীল রাখতে জেলার প্রতিটি পুলিশ সদস্যকে আন্তরিকতা, নৈতিকতা ও মানবিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা অর্জনই হবে আমাদের মূল লক্ষ্য। দিনাজপুরের উন্নয়ন ও জননিরাপত্তায় সবার সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন, সকল সার্কেল অফিসার, থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।                                              প্রকাশকঃ দৈনিক জনতার খবর।দিনাজপুর জেলা 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনায় কুলিয়া ইউনিয়ন বিএনপি ও কৃষ

1

সাদুল্যাপুর,মীরপুর ব্যবসায়ী নুরনবীকে কপিয়ে হত্যা

2

সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে দুর্ধর্ষ আন্তঃজেলা

3

কুয়েট কর্মকর্তা সমিতির নির্বাহী কমিটির সভাপতি রবিউল ইসলাম

4

নির্বাচনে অংশ নিতে ৪ প্রতিষ্ঠানের পদ ছাড়লেন বিএনপি প্রার্থী

5

গোপালপুরে বিনামূল্যে বকনা গরু বিতরণ

6

'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষ্যে নোবিপ্রবি ছাত্রদলের আল

7

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা জনপ্রিয়তার শীর্

8

এশিয়ান টেলিভিশন ফুলবাড়ী উপজেলা প্রতিনিধির উদ্দ্যোগে কম্বল

9

নোয়াখালীতে তরুণ দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনু

10

বড়লেখায় জোড়া খুন গুরুতর আহত ১

11

স্বামী–স্ত্রীর একযোগে বিএনপির ৩১ দফা প্রচারণা

12

কাঠালিয়ায় বিএনপির আলোচনা ও নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

13

কুড়িগ্রামে বইছে মৃদ্য সৈত প্রবাহ

14

সিরাজগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ

15

ঝালকাঠির নবাগত পুলিশ সুপার যোগদান

16

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রমের শু

17

তাড়াইলবাসীর জন্য থানার দরজা দিন রাত ২৪ ঘন্টা খোলা

18

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫

19

বসুন্দিয়ায় নারী মাদক ব্যবসায়ী আটক

20