জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানে মুদ্রা সংকটে টানা বিক্ষোভ সরকারি ভবনে হামলার চেষ্টা

মোঃ রাতুল হাসান লিমন

ইরানে মুদ্রার দরপতনকে কেন্দ্র করে চলমান বিক্ষোভ আরও তীব্র হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন প্রদেশে সরকারবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীরা একটি সরকারি ভবনে ঢোকার চেষ্টা করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের ফাসা শহরে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভের সময় আন্দোলনকারীরা স্থানীয় গভর্নরের কার্যালয়ে প্রবেশের চেষ্টা করে। এ ঘটনায় অন্তত তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং চারজনকে আটক করা হয়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে।
একই সময়ে দেশের পশ্চিমাঞ্চলের হামেদান ও লোরেস্তান প্রদেশেও বিক্ষোভ ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্বারা যাচাই করা ভিডিওতে দেখা যায়, ফাসা শহরে গভর্নরের দপ্তরের ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে একদল মানুষ। পরে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দোকানপাট বন্ধ হয়ে যায় এবং এলাকায় ধোঁয়ার কুণ্ডলি ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি সামাল দিতে রাজধানী তেহরানে বুধবার হঠাৎ করে ব্যাংক ছুটির ঘোষণা দেয় সরকার। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও সরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। যদিও সরকার বলছে, শীতকালীন জ্বালানি সাশ্রয়ের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে সাধারণ মানুষের বড় একটি অংশ এটিকে বিক্ষোভ দমনের কৌশল হিসেবেই দেখছেন।
রোববার তেহরানে প্রথম বিক্ষোভ শুরু হয়, যেখানে দোকানিরা মার্কিন ডলারের বিপরীতে ইরানি মুদ্রার আকস্মিক দরপতনে ক্ষোভ প্রকাশ করেন। পরে এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যুক্ত হন এবং বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে। আন্দোলনকারীদের স্লোগানে দেশটির ধর্মীয় শাসনব্যবস্থার বিরুদ্ধেও প্রতিবাদ শোনা যায়।
২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে হওয়া গণঅভ্যুত্থানের পর এটিই সবচেয়ে বড় আকারের আন্দোলন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। যদিও এবারের বিক্ষোভ সেই সময়ের মতো ব্যাপক নয়।
বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কায় তেহরানের বিভিন্ন সংবেদনশীল এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান জানিয়েছেন, সরকার বিক্ষোভকারীদের ‘যৌক্তিক দাবি’ গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। তবে একই সঙ্গে দেশটির প্রসিকিউটর জেনারেল মোহাম্মদ মোভাহেদি-আজাদ সতর্ক করে বলেছেন, অস্থিতিশীলতা তৈরির যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল সীমান্তে পিস্তলসহ যুবক আটক

1

তাড়াশ পৌর প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসি হাবিবুর রহমানকে শ

2

ফুলবাড়িয়ার উন্নয়ন ও মানুষের জীবন মান উন্নয়ন করতে আমি কাজ

3

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়

4

অচেনা লুকে ‘হৃদায়ম’ নায়িকা

5

তারেক রহমানকে স্বাগত জানাতে কক্সবাজার-২, আসনের বিএনপি'র ১০ হ

6

চাঁপাইনবাবগঞ্জে ১২ গ্রাম হেরোইন সহ একজন মাদক ব্যবসায়ী আটক

7

আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা

8

ভোলায় শীতার্ত মানুষের পাশে করিম–বানু ফাউন্ডেশন, কম্বল ও খাবা

9

কলেজ প্রভাষককে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন

10

নড়াইলে কৃষকদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

11

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের অঙ্গীকার

12

আগাম তরমুজ চাষে ভাগ্য বদলের প্রত্যাশা

13

এ মুহূর্তে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেওয়া সম্ভব

14

ভাঙ্গুড়ায় সাইবার দলের কমিটি প্রকাশ

15

ন‌ওগাঁর নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যোগে উপজেলা দিবস ও উন্নয়

16

নোয়াখালীতে ছয়টি আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

17

ফরিদপুর -১ আসনে বিএনপি’র প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের গণ

18

বিএনপির এবং জামায়াত মনোনীত প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

19

রামগড়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

20