জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বাস এবং ইয়াবাসহ তিন জন গ্রেফতার


নুরুল আবছার
চট্টগ্রামের লোহাগাড়ায় ১৩ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় পাচার কাজে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়।
সোমবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়ন ২নং ওয়ার্ডের বাসিন্দা নুর আহমদের ছেলে জসিম উদ্দিন (৩৩), সদর উপজেলার ঝিলংজা ইউপির বাসিন্দা শাহীন আলমের ছেলে মহিউদ্দীন (৩০) ও একই এলাকার বাসিন্দা আবু সামার ছেলে মো. করিম (২৫)। 
পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িচালক ও হেলপারের সহযোগিতায় বিশেষ কায়দায় ইয়াবা পাচার করছিল এমন তথ্যের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালানো হয়। পরে কৌশলে লুকিয়ে রাখা জায়গা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ কারবারিদের আটক করা হয়েছে। পাচারের কাজে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।  
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলগঞ্জে যুবকের রহস্যজনত মৃত্যু

1

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে পলোগ্রাউন্ড হবে ঐতিহাসিক মাইল

2

ডাস্টারদিয়ে পিটিয়ে ছাত্রীকে জখম করলেন প্রধান শিক্ষক

3

ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পরিষদ মাসিক সভা অনুষ্ঠিত

4

কাপাসিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

5

হবিগঞ্জ ২ আসনে একজন সাধারণ কৃষককে মনোনয়ন দিয়ে আলোড়ন সৃষ্ট

6

কালিগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

7

শার্শায় ককটেল বিস্ফোরণে যুবক গুরুতর আহত

8

সাপাহারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপ

9

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডিরি’র যৌথ উদ্যোগে মাইজভাণ্ডারে মনোবৈজ

10

রাজশাহীর হেরোইন বাহক হত্যা মামলায় পুলিশকে বাঁচাতে বিলম্বিত চ

11

কেরানীগঞ্জে খেলাধুলার উন্নয়নে পীয়ারলেস ইয়ুথ ক্লাবে উপজেলা প্

12

অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ১৫০টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন ও

13

‎গাবতলী মডেল থানায় সহকারী সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেনকে পদ

14

বিরামপুর রেল স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রে

15

সাতক্ষীরায় তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ

16

রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটি নির্বাচন

17

শিবগঞ্জে ছাত্র শিবিরের উদ্যোগে দারসুল কুরআন অনুষ্ঠিত

18

নাসিরনগরে লাইভস্টক শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন, কমপ্লি

19

দিনাজপুর-৫ আসনে এস. এম. জাকারিয়া বাচ্চুর পক্ষে ব্যাপক গণসংযো

20