জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

জোটমুক্ত নির্বাচনে উচ্ছ্বসিত বিএনপি, চ্যালেঞ্জে অভিজ্ঞ জামায়াত প্রার্থী

 মনির আহমদ আজাদ 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়ালোহাগাড়া) আসনে তিনটি রাজনৈতিক দলের তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের পরিচয় অনুযায়ী এ আসনে নির্বাচনী উত্তাপ ইতোমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্যসাবেক তিনবারের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। দীর্ঘদিন ধরে জোট রাজনীতির অংশ হিসেবে এই আসনে জামায়াতের আধিপত্য থাকায় তাঁর রয়েছে শক্ত সাংগঠনিক ভিত্তি ও অভিজ্ঞতা।

অন্যদিকে বিএনপির একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন নাজমুল মোস্তফা আমিন। অতীতে বারবার জোটের শরিক হিসেবে এই আসনে নির্বাচন হলেও এবার জোটমুক্ত একক দলীয় প্রার্থী থাকায় বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। মাঠপর্যায়ে দলটির তৎপরতাও তুলনামূলক বেশি।

এ ছাড়া আরেকটি ইসলামী রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ  প্রার্থী শরিফুল আলম চৌধুরী নির্বাচনী প্রতিযোগিতায় থাকলেও মূল লড়াইটি হবে জামায়াত ও বিএনপির মধ্যেএমনটাই মনে করছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক পর্যবেক্ষকরা।

সব দিক বিবেচনায়জোটমুক্ত পরিস্থিতিতে বিএনপির একক প্রার্থী থাকায় ভোটের সমীকরণে নতুন মাত্রা যুক্ত হয়েছে। তবে জামায়াত প্রার্থীর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও পূর্বের বিজয়ের ইতিহাস নির্বাচনী মাঠকে হাড্ডাহাড্ডি করে তুলবে বলেই ধারণা করা হচ্ছে।

বর্তমান রাজনৈতিক বাস্তবতাজোটমুক্ত নির্বাচন ও মাঠের কর্মী-সমর্থকদের উদ্দীপনা বিবেচনায় বিএনপির দলীয় প্রার্থী নাজমুল মোস্তফা আমিন সামান্য এগিয়ে থাকতে পারেনতবে শেষ মুহূর্তের ভোটের হিসাব নির্ভর করবে ভোটার উপস্থিতি ও সাংগঠনিক সক্ষমতার ওপর। ###

 

 
 

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিম

1

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরে দোয়া ও মিলাদ মা

2

দোয়ারাবাজারে এসআই মনিরুলের নেতৃত্বে বিশেষ অভিযান

3

কুট্টাপাড়া লিটল স্টার কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির শিক্ষার্থী

4

প্রেমিকার আপত্তিকর ছবি ও ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ার অভিযোগে

5

ধোবাউড়ায় নির্বাচনী অফিস সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে নিহত ১,

6

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দা

7

মায়ের গায়ে ছেলে হাত তোলায় এলাকাবাসী ক্ষিপ্ত

8

চুনারুঘাটে খাল খনন কাজ শুরু,হওয়ায় পরিবেশ উপদেষ্টার প্রতি কৃত

9

কেন্দুয়া গোয়াল ঘর থেকে ৪ লক্ষ টাকার গরু চুরি

10

মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার জন্য আরএসএসকে দায়ী করলেন

11

খালেদা জিয়া দেশের সার্বভৌমত্বে বিন্দু মাত্র চুল পরিমাণ ছাড় দ

12

মৃত্যুর আগে বিষপানের অভিযোগ: স্বামী-শাশুড়ির বিরুদ্ধে আমেনা ব

13

নীতি ও আদর্শে অটল ইসলামী আন্দোলন বাংলাদেশ

14

সাত বিষয়ে ফেল, প্রধান শিক্ষকের কক্ষে তালা দিলো বিএনপি নেতার

15

রাঙামাটিতে বৃদ্ধ জেলেকে গলাটিপে হত্যার দায়ে জমর কান্তি চাকমা

16

মণিরামপুরে কৃষকের ফল ধরন অবস্থায় পেঁপে ও কলা গাছ কেটে ফেলার

17

টাংগাইলের নাগরপুরে বিজয় দিবস উদযাপন

18

'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষ্যে নোবিপ্রবি ছাত্রদলের আল

19

সিরাজগঞ্জের রায়গঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি নেতা

20