জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জের তিন আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছয় প্রার্থী

মোঃ রাতুল হাসান লিমন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসন থেকে এখন পর্যন্ত ছয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতের দিকে এ তথ্য নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রায়হান কবির।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ-১ আসন থেকে একজন, নারায়ণগঞ্জ-৪ আসন থেকে দুইজন এবং নারায়ণগঞ্জ-৫ আসন থেকে তিনজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে দুইজন প্রার্থী বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন। অন্যরা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তবে, প্রার্থীদের নাম বা রাজনৈতিক পরিচয় সম্পর্কে নির্বাচন কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে, নারায়ণগঞ্জ-২ ও নারায়ণগঞ্জ-৩ সংসদীয় আসন থেকে বুধবার রাত পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি বলে নিশ্চিত করেছে নির্বাচন অফিস।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, গত ১৫ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন মাত্র একজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
তিনি আরও জানান, রিটার্নিং কর্মকর্তার পাশাপাশি নারায়ণগঞ্জের পাঁচটি আসনের জন্য মোট আটজন সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ছাড়াও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থী কিংবা প্রার্থীর প্রতিনিধি মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ২৯ ডিসেম্বর। আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

1

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ বিভাগীয় পর্যায়ে দিনাজপুর পলিটেকনিক

2

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে ইং

3

দিনাজপুর বিরলে ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

4

রাঙামাটিতে বৃদ্ধ জেলেকে গলাটিপে হত্যার দায়ে জমর কান্তি চাকমা

5

বড় পুকুরিয়া কয়লা খনিতে দেয়াল ধসে বিপুল কয়লা অরক্ষিত

6

গত একমাসে রংপুর রিজিয়নে সাড়ে ৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্

7

নওগাঁয় কুরিয়ার পার্সেলে লুকানো ২০ কেজি গাঁজা উদ্ধার

8

সান্তাহার মালশন সাহেব পাড়া এলাকায় ধানের শীষে ভোট চেয়ে গণসং

9

জাতীয় দৈনিক সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরপুর

10

ত্রেতা-বিক্রেতার ভিড়ে চরভৈরবী মাছ ঘাট

11

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল দল থেকে বহিষ্কার

12

কোম্পানীগঞ্জে শ্রমিক লীগ নেতা গ্রেফতার

13

তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কঠোর অধ্যাদেশ ই-সিগারেট নিষিদ্

14

মহাকালের সমাপ্তি বেগম জিয়ার সমাধি

15

রংপুরে ছেলের হাতে পিতা খুন

16

শার্শায় এইচএসসি জিপিএ-৫ শিক্ষার্থী গ্রাম পুলিশ ও উদ্যোক্তাদে

17

স্বামী–স্ত্রীর একযোগে বিএনপির ৩১ দফা প্রচারণা

18

কিশোরগঞ্জ পৌরসভায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ

19

শিবগঞ্জে ছাত্র শিবিরের উদ্যোগে দারসুল কুরআন অনুষ্ঠিত

20