জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালাইয়ে খুদে সাঁতারুদের মাঝে টি-শার্ট বিতরণ

শামীম ইসলাম শামীম
জয়পুরহাটের কালাই পৌরসভার ৫নং ওয়ার্ডের আঁওড়া গ্রামে অনুষ্ঠিত হলো “আঁওড়া যুব ও ক্রীড়া স্বেচ্ছাসেবী সংগঠন”-এর উদ্যোগে খুদে সাঁতারুদের মাঝে টি-শার্ট বিতরণ অনুষ্ঠান।

শনিবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থী ও সাঁতারুদের হাতে টি-শার্ট তুলে দেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মোঃ সামিউল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান প্রজন্মকে মাদকসহ সকল প্রকার অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না, এটি তরুণ সমাজকে নৈতিক ও ইতিবাচক জীবনের পথে পরিচালিত করে।” তিনি আরও জানান, “আঁওড়া গ্রামকে একটি মডেল গ্রামে রূপান্তর করতে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যা অচিরেই বাস্তব রূপ পাবে।”

এ সময় উপস্থিত ছিলেন নর্থ চায়না ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটি’র সাবেক শিক্ষার্থী ও গ্লোবাল ট্রেড অ্যান্ড ইমপোর্টের সিইও মোঃ আবু হুরায়রা। তিনি বলেন, “একাডেমিক শিক্ষার পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজ একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

অনুষ্ঠানে খুদে সাঁতারুদের মধ্যে বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলেন নাহিদ, যিনি সম্প্রতি বগুড়া জোনে সাঁতার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তার এই সাফল্য অন্য শিক্ষার্থীদের মধ্যেও সাঁতারে অনুপ্রেরণা জাগিয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের আহ্বায়ক মোঃ শামীম ইসলাম শামীম।
কার্যক্রমের সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্য মোঃ মিলন হোসেন, আতিক ইসলাম, হাসিবুল, আসিব, জাকিরুল ও তাহিদসহ আরও অনেকে।

স্থানীয় অভিভাবক, তরুণ সমাজ ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা-৩ আসনে এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশা খন্দকার আকতার হোসে

1

কুলাউড়ায় জামায়াত মনোনীত প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্টিত

2

শিবগঞ্জে ধানের শীষের বিজয়ের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

3

কালকিনিতে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ স্বামীর বি

4

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৫ রংপুর বিভাগীয় পর্যায়ে দিশবন্দী হাতি

5

শেরপুরে খেঁজুরের রস পান করে ৬ বছরের শিশুর মৃত্যু

6

শিবচরে শীতের আগমনে ব্যস্ত সময় কাটাচ্ছে লেপ-তোশক কারিগর

7

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত জুটের গুদাম ও প্লাস্টিক কারখানা

8

সাটুরিয়ায় ১০ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

9

ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

10

কয়রায় গনধিকার পরিশোধ থেকে উপজেলা সভাপতি সহ ১৬ জন নেতাকর্মী

11

প্রধান শিক্ষক মান্নান শোকজ! করছেন দৌড়ঝাঁপ

12

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা জনপ্রিয়তার শীর্

13

দিপু দাসকে পোড়ানোর আগে গাছে ঝোলানো সেই অনিককে গ্রেপ্তার করেছ

14

মৌলভীবাজারে জামায়াতের গণঅবস্থান

15

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

16

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে যা জানা যাচ্ছে

17

ঢাকা–নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন লাইনে সংস্কার কাজ, সাময়িক ভোগা

18

চলছে ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগ

19

জামালপুর-২ আসনে নির্বাচনি উত্তাপ

20