জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পুলিশ সুপার কাপ” আন্তঃইউনিট ক্যারাম টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন

মোঃ মশিউর রহমান
দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স ক্যান্টিন প্রাঙ্গণে গতকাল অনুষ্ঠিত হলো “পুলিশ সুপার কাপ” আন্তঃইউনিট ক্যারাম টুর্নামেন্ট ২০২৫-এর বর্ণাঢ্য উদ্বোধন। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন
জেলার বিভিন্ন ইউনিটের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সৌহার্দ্য ও মানসিক বিকাশ বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলা পুলিশের ১৬টি ইউনিট—থানা, ক্যাম্প, ফাঁড়ি, ডিবি, ডিএসবি, পুলিশ অফিস, পুলিশ লাইন্স ও সার্কেল অফিস—অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ আনোয়ার হোসেন, আরআই, ডিআইও (১), ওসি ডিবি সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
পুলিশ সুপার তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, “ক্রীড়া মননশীলতা ও শারীরিক-মানসিক সতেজতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন পুলিশ সদস্যদের মাঝে দলগত চেতনা, সৌহার্দ্য এবং ইতিবাচক কর্ম-উদ্দীপনা জাগ্রত করে।”
দিনাজপুর জেলা পুলিশের এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগ প্রশংসিত হয়েছে বিভিন্ন পর্যায়ে। আনন্দঘন পরিবেশে শুরু হওয়া এই টুর্নামেন্ট আগামী কয়েকদিনব্যাপী চলবে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে স্ত্রীর সাথে অভিমান করে নিটল কার্টিজ মিলের এক নিরাপত্

1

মাত্র ২০ বছর বয়সে ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি

2

যথাযোগ্য মর্যাদায় কিশোরগঞ্জে মহান বিজয় দিবস পালিত

3

নবাবগঞ্জ থানা পরিদর্শনে পুলিশ সুপার, আইন-শৃঙ্খলা রক্ষায় পেশা

4

সাপাহার সীমান্তে ভারতীয় ঔষধ ও মদসহ ৩ চোরাকারবারী আটক

5

পাবনায় ডা. শফিকুর রহমান চাঁদাবাজ-দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্ত

6

মনোনয়নপত্র দাখিল করেছেন ভৈরব-কুলিয়ারচর আসনের বিএনপি মনোনীত প

7

অস্ত্র গুলিসহ ১১ ডাকাতকে আটক কোস্টগার্ড গুলিবিদ্ধ এক ডাকাক ম

8

ভোলাহাট বড়গাছী বাজারে মৃত পোল্ট্রির মাংস বিক্রি চেষ্টাকালে

9

নাগরপুরে ট্রাক ও দেশীয় অস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদলের ২ ডাকাত

10

শিবচরে লুন্ঠিত ৪ টি মাইক্রোবাস ও ৪ ডাকাত গ্রেফতার

11

আমার তো শেষ সময়, তাই এবার ধানের শীষে ভোট দিয়ে আমাকে সুযোগ

12

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন করেছ

13

চকরিয়ায় নতুন হাওয়া

14

আসন্ন নির্বাচন ঘিরে সতর্ক প্রশাসন: লোহাগাড়ায় আইনশৃঙ্খলা কমিট

15

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক প্রকাশ

16

বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার দি

17

সিলেটে অভিযান চালিয়ে বিপুল পরিমান আগ্নে.য়াস্ত্র উদ্ধার করেছে

18

চাটখিলে এক ভুয়া ডেন্টিস্টকে ১০ হাজার টাকা জরিমানা

19

কিরগিজস্তানের বিশকেকে প্রবাসী বাংলাদেশীদের সাথে রাষ্ট্রদূতের

20