জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জের বেলকুচিতে জিয়া সাইবার ফোর্স বেলকুচি উপজেলা ও পৌর কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে


সাদ্দাম হোসাইন 
উল্লেখ্য, ২০১৫ সালের ৫ই মার্চ, ফাইজাল খানের নেতৃত্বে “We Revolt” নামে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে জিয়া সাইবার ফোর্সের (ZCF) যাত্রা শুরু হয়। এটি মূলত জাতীয়তাবাদী আদর্শ প্রচার এবং সাইবার স্পেসে গণতন্ত্র পুনরুদ্ধারের উদ্দেশ্যে গড়ে ওঠে। ১৮ই মার্চ গ্রুপটির নাম পরিবর্তন করে “জিয়া সাইবার ফোর্স” রাখা হয়। মিডিয়া প্রচারের জন্য “জিয়া সাইবার ফোর্স মিডিয়া সেল” নামে একটি পেজ চালু করা হয়, যা দলের আদর্শকে প্রচারে সহায়ক ভূমিকা পালন করে। এজন্য জিয়া সাইবার ফোর্স নামে একটি সংগঠন করা হয়, যাতে জাতীয়তাবাদী দল বিএনপির সার্বিক প্রচার প্রচারণায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

১৬ই জানুয়ারি ২০২৬ শুক্রবার সকালে বেলকুচি উপজেলা বিএনপির তামাই অস্থায়ী কার্যালয়ে জিয়া সাইবার ফোর্স এর পরিচিতি সভায় বেলকুচি উপজেলা "জিয়া সাইবার ফোর্স "এর সভাপতি  মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এবং সিরাজগঞ্জ ৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আমিরুল ইসলাম খান আলিম। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্স এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জুবিটার, সহ সাংগঠনিক সম্পাদক রোমান রিয়াদ, জিয়া সাইবার ফোর্স পৌর কমিটির সভাপতি মোঃ সেলিম রেজা।
পরিচিতি সভার সঞ্চালনা করেন বেলকুচি উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সাধারণ সম্পাদক মোঃ ফাহিম হাসান ও জিয়া সাইবার ফোর্স পৌর কমিটির সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স এর সহসভাপতি মোঃ জহুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সজীব ইসলাম, প্রচার সম্পাদক মোঃ মিরাজ হোসেন, অর্থ সম্পাদক বেলাল প্রামানিক, সহ সাংগঠনিক সম্পাদক ইয়াছিন ফাহাদ রানা, কার্যকরী সদস্য তানিম মুন্সি সহ জিয়া সাইবার ফোর্স এর উপজেলা ও পৌর কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাওলানা জুবায়ের হোসেন' ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন

1

চট্টগ্রামে বিএনপির ১৭ প্রার্থীর ১৬ জনই কোটিপতি, লাখপতি কেবল

2

সরাইল কালিকচ্ছ বধ্য ভূমি'র স্মৃতিস্তম্ভ উদ্ভোধন

3

ওভারটেকিংয়ের সময় ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১

4

বাউলদের উপর হামলা: ‘ন্যাক্কারজন ও উগ্র ধর্মান্ধদের কাণ্ড, মি

5

দোয়ারাবাজারে কুশিউড়া গ্রামের একমাত্র রাস্তাটি এখন মরণফাঁদ

6

সাভারের বিএনপি সমর্থন গোষ্ঠী ৩০০ ফিটে উপস্থিত

7

বাসাইল উপজেলার পাঁচ ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটি গঠিত

8

সুবর্ণচরে ধর্ষণ মামলা করায় বাদীনিকে হুমকির প্রতিবাদে সংবাদ স

9

চরকাউয়া ইউনিয়নে মহিলা দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচ

10

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রমের শু

11

মিথ্যা মামলা ও জমি দখলের অভিযোগ ব্যবসায়ী পরিবারের

12

আজকের প্রতিপক্ষরাই অতীতে আপস করেছে

13

জঙ্গল সলিমপুরে র‍্যাবের অভিযানে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব

14

কেন্দ্রীয় সাক্ষাতে খুলনা ছয় আসনের বিএনপি'র চার নেতা

15

বাঁশখালী বাহারচরা ইউনিয়নে মরহুম আমীর হোসেনের জিয়াফত অনুষ্ঠিত

16

বগুড়া-৬ আসনে জামায়াত প্রার্থী আবিদুরের মনোনয়নপত্র দাখিল

17

‎কুষ্টিয়া দৌলতপুরে তাজা মোটর শেল উদ্ধার

18

সংসদীয় আসন, নওগাঁ ৪৬-১,এ বৈধ তিন, স্থগিত এক

19

দিনাজপুর বিরলে ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

20