জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কুয়েতে তিব্র গরমের পর শীতের আগমন জনমনে স্বস্তির নিঃশ্বাস

লুৎফুর রহমান 
কুয়েতে টানা কয়েক মাসের তীব্র গরমের পর অবশেষে কিছুটা শীতের আগমন বইতে শুরু করেছে প্রকৃতিতে। দেশটিতে গত কয়েক মাস ধরে চলা তাপপ্রবাহ ও অসহনীয় গরমের পর এখন দেশজুড়ে আবহাওয়ায় স্বস্তির ছোঁয়া। স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই দিনের তাপমাত্রা কমতে শুরু করেছে।

গত কয়েক মাসে কুয়েতে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, যা জনজীবনকে বিপর্যস্ত করে তোলে। বিশেষ করে নির্মাণ শ্রমিক, রাস্তায় কাজ করা কর্মী এবং খোলা আকাশের নিছে থাকা মানুষদের জন্য এই গরম ছিল অত্যন্ত কষ্টকর। এমনকি সরকারি নির্দেশনায় দুপুরের সময় বাইরে কাজ করার ওপর কড়াকড়ি  নিষেধাজ্ঞা ও স্কুল কলেজে বন্ধ রেখেছিল দেশটির সরকার। 

আবহাওয়াবিদরা বলছেন, শীতের শুরুতে দিনের তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রির মধ্যে থাকলেও রাতের দিকে তা সহনশীল মাত্রায় নেমে এসেছে। বাতাসে আর্দ্রতার পরিমাণও কমতে শুরু হয়েছে ফলে বাইরে চলাচল অনেক সহজ ও আরামদায়ক হয়ে উঠেছে।

শীতের আগমন শুধু আবহাওয়ার পরিবর্তন নয়, বরং এটি কুয়েতের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময়টিতে বিভিন্ন উৎসব, অনুষ্ঠান এবং পারিবারিক মিলনমেলা আয়োজন করা হয়। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতেও গতি ফিরে আসে।সারা দিনের ক্লান্তি ভূলতে অনেকেই ছুটে যান সমুদ্র সৈকতে তাছাড়াও পুরো ঠান্ডা সময় উপভোগ  করতে প্রস্তুত হচ্ছে আরবদের সংস্কৃতির ঐতিয্যের ধারক খেমার তৈরির কাজ।যাতে আরবিরা রাতের সময়টায় বিভিন্ন বিনোদনের আসর করে থাকেন।পরিবার পরিজন নিয়ে নিরিবিলি নিশিযাপন করেন।এই খেমাই জানান দেয় অনেকটাই আরবের শীতের আগমনী বার্তা।যা বহু বছরের পর বছর এমন কি যুগের পর যুগ ধরে চলে আসছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহে তাপমাত্রা আরো কমবে এবং নভেম্বরের  মাঝামাঝি থেকে শীতের পূর্বাভাস পাওয়া যাবে। তবে হঠাৎ করে বালুঝড় বা ধুলাবালি প্রবাহের সম্ভাবনা থাকায় সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে।

দীর্ঘ গরমের পর শরতের এই আগমন কুয়েতবাসীর জন্য যেন এক নতুন প্রাণের ছোঁয়া। এখন সবাই অপেক্ষায়, কখন পুরোপুরি শীতকাল শুরু হবে এবং প্রকৃতি আরো কোমল হয়ে উঠবে।কুয়েতের বিভিন্ন বিপনি-বিতান ঘুরে দেখা গিয়েছে অধিকাংশ প্রবাসীরা শীতের জন্য গরম কাপড় কিনতে ভীড় জমাচ্ছেন বিভিন্ন বিতনি বিতানে।প্রস্তুতি নিচ্ছেন শীতকে বরন করে নিতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড কমিটির অনুমোদন দেন

1

দৌলতপুরে ভোটারদের সাথে এনসিপি’র মনোনয়ন প্রত্যাশী ওমর ফারুকের

2

শহিদুল ইসলাম বাবুল ও ইউনুস আলী পরামানিকের সহযোগিতায় ৪ বছর পর

3

ভারতের প্রজাতন্ত্র দিবসে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি ব

4

বানিয়াচংয়ের গোড়াখালী এসই এস ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে নতুন বই

5

সড়ক দুর্ঘটনায় আবারো একজন বৃদ্ধ নিহত

6

চাটমোহর–কাছিকাটা সড়ক বেহাল দশায় জনদুর্ভোগ চরমে

7

বান্দরবানের লামা-আলীকদম, চকরিয়া সড়কে বাস দুর্ঘটনা, অল্পের

8

কুষ্টিয়া ১ আসনে মনোনয়ন ঘোষণার পরে বাড়িতে ককটেল নিক্ষেপ ও

9

দখল-দূষণে বিপন্ন সরু নালায় পরিণত তাড়াইলের নরসুন্দা নদী

10

রাজশাহীতে সরকারি রাস্তা দখল করে আওয়ামীলীগ নেতা আওয়ালের বহুতল

11

সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন

12

কুড়িগ্রাম জেলায় রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর

13

টাঙ্গাইলে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

14

সাংবাদিক ও নারী মাঠকর্মীদের সাথে সতন্ত্র প্রার্থী মুজাহিদ ব

15

নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ

16

ঝিনাইদহে মধ্যরাতে ছাত্রলীগের মশাল মিছিল

17

লালপুরে নারীকে গলা কেটে হত্যা

18

রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা সিরাজদিখানের শেখ

19

মাদারীপুরে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

20