ইফতিয়ার আহম্মেদ পুলক
প্রকাশঃ 6-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শ্রমিক দলের গণসংযোগ

সোনারগাঁয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগের অংশ হিসেবে হাজারো নেতাকর্মী নিয়ে শোডাউন ও লিফলেট বিতরণ করেছে উপজেলা শ্রমিক দল।
শনিবার (৫ জুলাই) বিকেল ৪ টায় বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় একটি র‍্যালী বের হয়।
এসময় মোগরাপাড়া চৌরাস্তা বাস-স্টেশনসহ বিভিন্ন মার্কেটে দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করে নেতৃবৃন্দ। এসময় তারা সবাইকে ৩১ দফার মানে বুঝিয়ে বলেন এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপির পতাকাতলে থাকার আহবান জানান।
নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিক দলের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল রানা, যুবদলের যুগ্ম-আহবায়ক কাউসার আহমেদ, বিএনপি নেতা মাসুম রানা, বিএম ডালিম, যুবদল নেতা করিম রহমান, মাসুম বিল্লাহ, সোহেল রানা ও ইমরান ফারুক প্রমুখ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বতীপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের ৭১ সদস্যের আহ্বা

1

যুবদল নেতার শাাস্তির দাবিতে নারীদের বিক্ষোভ

2

সাটুরিয়ায় মুন্নু ওয়েলফেয়ারের উদ্যোগে ২৫০০ মানুষ পেল বিনা

3

জয়পুরহাট-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

4

নিয়ামতপুরে জোরপূর্বক ধান কর্তনের অভিযোগে সংবাদ সম্মেলন

5

পাঁচবিবিতে মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় কবরে মোমবাতি প্

6

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

7

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইকবাল চৌধুরীর প্রার্থীতা ঘো

8

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্ত

9

কোম্পানীগঞ্জে জামায়াত আমিরের ক্ষমতার দাপটে ফসলি জমি ধ্বংসের

10

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত

11

প্রজন্ম মীরসরাই এর নতুন কার্যকরী কমিটি গঠন

12

খালেদা জিয়ার রোগমুক্তি ও আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনায়

13

খুলনার কয়রায় গণসংযোগে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল ক

14

আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড কমিটির অনুমোদন দেন

15

চৌদ্দগ্রাম নজমীয়া কামিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই

16

সংসদ নির্বাচন ২০২৬: আজ প্রতীক বরাদ্দ, জেলা প্রশাসকের কার্যাল

17

৩১ দফা বাস্তবায়নে জাকারিয়া বাচ্চুর নেতৃত্বে পার্বতীপুরের ঐ

18

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মির্জা ফয়সল আম

19

ইসলামপুরের নাপিতের চর সড়কে ‘মরণফাঁদ’: গালপুরা ব্রিজে আবারও ট

20