জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে প্রকাশ্যে বড় ভাইকে কুপিয়ে হত্যা করলো ছোট ভাই


মো: ফখর উদ্দিন 

নোয়াখালীর বেগমগঞ্জে আবু বক্কর ছিদ্দিক (৬৪) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে আপন ছোট ভাই। ঘটনার পর থেকে ঘাতক ছোট ভাই হারুনুর রশীদ (৫০) পলাতক রয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই দিন সকাল ১০টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাচারা গ্রামের ছেলামত উল্যার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ছিদ্দিক একই গ্রামের হাজী ছেলামত উল্যার বাড়ির ছেলামত উল্যার ছেলে। নিহতের মেজো ছেেলে আবদুল্লাহ আল ফয়সাল অভিযোগ করে বলেন, আমার বাবারা আট ভাই। আমার বাড়ি আগে থেকে বাড়ির পাশে কিছু জমিতে ধান চাষ করে আসছে। আমার কাকা হারুনুর রশীদও পৃথক ভাবে কিছু খেতে চাষাবাদ করে আসছে। কিন্তু গত কয়েক দিন ধরে হারুনুর রশীদ আমার বাবার দখলে থাকা ধান ক্ষেতে নিজে চাষাবাদ করবে বলে হুমকি দিয়ে আসছে। এ নিয়ে গত মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ির সামনের গেইটে বাবার সাথে তার ছোট ভাইয়ের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে কাকা আমার বাবাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান। বুধবার রাত সাড়ে ৯টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থাকে বাবাকে দাফন করা হবে।  
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের ময়না তদন্ত করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও প

1

বেগম খালেদা জিয়া দিনাজপুরে যে বাড়িতে শৈশব কাটিয়েছেন

2

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ

3

সাত বিষয়ে ফেল, প্রধান শিক্ষকের কক্ষে তালা দিলো বিএনপি নেতার

4

বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজি উল্টে চাচা-ভাতিজা নিহত

5

চান্দিনা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনের ৩১ দফা লিফলেট বিতর

6

গ্রামের মেয়ে মাহাবুবা সুলতানা: স্বপ্নছোঁয়া সাফল্য, ফটিকছড়িতে

7

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র সুসংহত হবে

8

পটুয়াখালী-৩ আসনে দলের সিদ্ধান্ত, জোটের সিদ্ধান্ত যাই হোক, বি

9

পলাশে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

10

বরিশালে অনুষ্ঠিত হয়েছে আন্তধর্মীয় সম্প্রীতির আঞ্চলিক সংলাপ

11

বিরামপুর রেল স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রে

12

কালিয়াকৈর টিন সেট কলোনিতে ভয়াবহ আগুন

13

চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধ

14

আরকান রোডে সড়ক নিরাপত্তা হুমকিতে, লবণ ও বালুবাহী ট্রাকের বির

15

লোনা পানিতে মরছে দেশ, কৃষক বাঁচাও বাংলাদেশ

16

আজ ঐতিহাসিক দেবহাটা মুক্ত দিবস

17

জনাব তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকীতে জানাই আন্তরিক শুভেচ্ছ

18

ইসকন নিষিদ্ধের দাবীতে কুমিল্লার চান্দিয়ায় বিক্ষোভ মিছিল

19

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্ম

20