জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পাঁচবিবিতে মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় কবরে মোমবাতি প্রজ্বলন


সারি সারি সমাধিতে জ্বলছে মোমবাতি। সমগ্র কবরস্থানে আলোকিত। প্রিয়জনের সমাধির সামনে দাঁড়িয়ে নীরবে প্রার্থনা করছেন স্বজনেরা। গতকাল রবিবার সন্ধ্যায় এমন দৃশ্য দেখা গেলো জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আটাপুর ইউনিয়নের পাথরঘাটা ক্যাথলিক মিশনের কবরস্থানে। শুধু কবরস্থানে নয় তাদের ঘরবাড়িগুলোতেও জ¦লছে মোমবাতি। 
পাথরঘাটা ক্যাথলিক মিশনের গির্জায় বিশেষ প্রার্থনা শেষে সারিবদ্ধ ভাবে হেটে হেটে কবরস্থানে আসেন। এরপর খ্রিষ্টানধর্মাবলম্বীরা প্রিয়জনের সমাধিতে ফুলের পাপড়ি ছড়িয়ে পবিত্র জল ছিটান,মোমবাতি জ্বালিয়ে দেয়। কবরস্থানে প্রার্থনা করেন। 

মৃত আত্মীয় স্বজনের স্বরণে রবিবার বিকেল ৫ থেকেই উপজেলার আটাপুর ও কুসুম্বা ইউনিয়নের তিনটি গ্রামগুলোতে ক্যাথলিকের খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন তাদের আত্মীয়স্বজনের কবরগুলোতে মোমবাজি প্রজ¦লন করে। 
বিশেষ প্রার্থনায় যোগ দিতে আসা লোকজন জানান, মৃত স্বজনদের স্মরণে খ্রিষ্ট সম্প্রদায়ের লোকজন প্রতিবছর ২ নভেম্বর গির্জা ও সমাধিতে জড়ো হয়। মোম জ্বালিয়ে প্রিয়জনের কবরের পাশে দাঁড়িয়ে অশ্রুসিক্ত চোখে প্রার্থনা করেন তারা। 
শেষ বিকেলে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। জ্বালানো হয় আগরবাতি। সূর্য অস্ত যাওয়ার পর সন্ধ্যার আঁধারে কবরগুলো স্বজনদের জ্বালানো প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে। কবরে শ্রদ্ধা নিবেদনের ফাঁকে ফাঁকে ক্রুশবিদ্ধ যিশুর প্রতিকৃতির সামনেও শ্রদ্ধার প্রদীপ জ্বালানো হয়। খ্রিষ্টানদের বিশ্বাস, এই দিনে প্রয়াতদের জন্য প্রার্থনা করলে তাদের আত্মা শান্তি পায়। সে জন্য মোমবাতির আলো জ্বালানো হয়। 

পাথরঘাটা এলাকার জয়িতা কুজুর বলেন, কয়েক মাস আগে আমার বাবা মারা গেছে। আজকে বাবার কবরে মোমবাতি প্রজ্বলন করতে মা-বোন ও ভাইকে নিয়ে কবরস্থানে এসেছি। বাবার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেছি। 

খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষেরা জানান,আমাদের কবরস্থানটি অরক্ষিত। সরকারী ভাবে যদি আমাদের কবরস্থানটি উচু করে বাউন্ডারি দিয়ে দিতো তাহলে খুব ভালো হতো। 

আটাপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আ,স,ম সামছুল আরেফিন চৌধুরী আবু জানান, মিশন থেকে কবরস্থানটি সংস্কারের জন্য কোন আবেদন করেনি। আগামীতে যে সরকারী বরাদ্দ আসবে সেই বরাদ্দ দিয়ে কবরস্থানটি বাউন্ডারি করে দেওয়া হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোল্লাহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

1

রংপুরে আইজিপি'র আগমনে অফিসার ও ফোর্সদের মতবিনিময় সভা অনুষ্ঠি

2

কুলিয়ারচরে সরকারি জায়গা থেকে ২ লাখ টাকার গাছ কাটার অভিযোগ

3

জামালপুরে কামালখান হাট কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদে

4

গণ সংযোগে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আবুল কালাম আ

5

‎নোয়াখালীতে দুজন মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত

6

‎ঝালকাঠিতে জমিজমা নিয়ে বিরোধের জেরে অপপ্রচারের প্রতিবাদে সংব

7

বান্দরবানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

8

উত্তরবঙ্গের নেমেছে শীতের আমেজ

9

পোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটক

10

তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন নিয়ামতপুরে দুঃস্থ্য ও অসহায়দের

11

ঢাকায় কর্মসূচিতে যোগ দিতে বাসে ওঠার সময় আওয়ামীলীগ নেতা গ্রে

12

মহিলা কলেজে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর উদ্যোগে ছাত্রীদের জন্য

13

ধান ব্যবসায়ীদের কাছে জিম্মি সাধারণ কৃষক

14

দিনাজপুর জেলা পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালার ২২ তম ব্

15

দিনাজপুর জেলার বিরামপুরে স্ত্রীর পীড়ার আঘাতে স্বামীর মৃত্যু

16

সদরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের এক দফা দাবীতে শান্তিপূর্ণ

17

মাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ডে কঠোর নিরাপত্তা জোরদার

18

সরোয়ার আলমগীরের সমর্থনে নাগরিক কমিটি গঠিত

19

চুনারুঘাটে ফসলি জমির মাটি কাটার দায়ে ৩ ট্রাকটর ও (ডেকু)জব্দ

20