জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন স্থগিতের প্রতিবাদে কাফনের কাপড় পরে মিছিল ও সমাবেশ

শাখাওয়াত হোসেন মোল্লা 
 মাদারীপুর-১ (শিবচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত প্রার্থী তালিকায় চূড়ান্ত পর্যায়ে নতুন নাটকীয় মোড় সৃষ্টি হয়েছে। গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে ২৩৭ জনের মনোনয়ন প্রত্যাশীদের নাম ঘোষণা করেন। ঘোষণায় মাদারীপুর-১(শিবচর) জনাব কামাল জামান নুরুদ্দিন মোল্লাকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।

তবে তালিকায় নাম না থাকায় অপর মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। তারা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ করে। এতে যান চলাচল ব্যাহত হয় এবং যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়। বিক্ষোভ চলাকালীন যাত্রীবাহী বাস ভাংচুর ও পুলিশের গাড়িতে হামলার ঘটনাও ঘটে বলে জানা গেছে।

এ ঘটনার ২৪ ঘণ্টা না যেতেই, বিএনপির কেন্দ্র থেকে মাদারীপুর-১ আসনের প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন স্থগিতের সিদ্ধান্ত আসে। এর প্রতিবাদে বুধবার (৫ নভেম্বর) সকালে শিবচর বাজারে কামাল জামান নুরুদ্দিন মোল্লার সমর্থকরা কাফনের কাপড় পরে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা বলেন,
“শিবচরের মানুষ আনন্দের সঙ্গে কামাল জামান নুরুদ্দিন মোল্লাকে প্রার্থী হিসেবে গ্রহণ করেছে। তিনি বিএনপির দুঃসময়ে রাজপথে ছিলেন, মামলা-হামলার শিকার হয়েছেন। সেই নেতার মনোনয়ন স্থগিত করা জনগণের প্রতি অবিচার।”
তারা আরও অভিযোগ করেন,
“সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী অতীতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন, তাই তার বিরুদ্ধে কোনো মামলা বা হামলার ঘটনা ঘটেনি। তিনি আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন।”

কামাল জামান নুরুদ্দিন মোল্লার সমর্থকরা মনোনয়ন স্থগিতের সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে সতর্ক করেন,
“যদি সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয়, তবে মরণপণ আন্দোলনের মাধ্যমে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

সমাবেশে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং তারা শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালী-০১ (চাটখিল সোনাইমুড়ি) আসনে প্রার্থিতার ঘোষণা দিলে

1

পটুয়াখালীতে সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি

2

বারহাট্টায় কলেজ শাখায় ছাত্রদলের কমিটি উপলক্ষে আনন্দ মিছিল

3

নাসির নগরে গম চাষে অনাগ্রহী কৃষকদের,খুঁজে নিচ্ছে বিকল্প পথ

4

ঋণের বোঝা আর মানসিক যন্ত্রণায় প্রাণ গেল তিন সন্তানের জননীর

5

ভোলাহাটে নির্বাচনী উত্তাপ: জামায়াতের প্রচারণা জোরদার, বিএনপ

6

নালিতাবাড়ী সিমান্ত অঞ্চলে ২১টি এক হাজার টাকার জাল নোট সহ আটক

7

কালাইয়ে খুদে সাঁতারুদের মাঝে টি-শার্ট বিতরণ

8

পার্বতীপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত

9

গোপালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

10

ভোলা প্রেসক্লাব হবে সাংবাদিকদের কোনো রাজনৈতিক দলের নয়

11

সারা দেশের মত সরাইলে ও পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্নীতি বির

12

দোয়ারাবাজারে শিশুশিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ইমান আটক ১

13

নৌবাহিনীর বিশেষ অভিযানে কয়রায় মাদক কারবার আটক

14

পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ গোলকাঠ জব্দ

15

যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা উত্তর কোরি

16

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরো

17

বিএনপির পরিকল্পনা তুলে ধরে ঝালকাঠিতে ধানের শীষের গণসংযোগ

18

সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মানবতার দৃষ্টান্ত স্থাপন ক

19

শিবগঞ্জে দাড়িপাল্লার ভোট না করতে বিএনপির হুমকি

20