জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ফেসবুক পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে হাতীবান্ধায় জামায়াত কর্মীদের ওপর বিএনপির হামলা, আহত ৩

  নুর আমিন রহমান 
 লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ফেসবুক পোস্টে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপির কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতের দুই নেতাসহ মোট তিনজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জোড়া পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ হোসেন নামের একটি ফেসবুক আইডি থেকে করা মন্তব্যকে কেন্দ্র করে জামায়াত কর্মীদের জোড়া পুকুর বাজারে ডেকে নেওয়া হয়। সেখানে বিএনপির কর্মীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
হামলায় আহতরা হলেন—ফকিরপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৬ নম্বর ওয়ার্ড সভাপতি আজিজুল ইসলাম (৫০), একই ওয়ার্ডের বায়তুল মাল সম্পাদক রাশিদুল ইসলাম এবং আরও একজন জামায়াত কর্মী। অভিযোগ রয়েছে, বিএনপির প্রায় ৩০ জন কর্মী তাদের মারধর করেন।
গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় বিএনপি নেতা ফজলে রহমানের নির্দেশে হামলা চালানো হয়। এ সময় “গাছের সঙ্গে বেঁধে পেটানোর” নির্দেশ দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। ঘটনার সময় একই ইউনিয়নের বিএনপি কর্মী আনিচুর, ফজলে, রুজন, লিমন, আজিজুল, আমিনুর, রেদোয়ান ও শাহিনুর উপস্থিত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম বলেন,
“একটি সামান্য ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ধরনের ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
হাতীবান্ধা থানার  (ওসি) বলেন,
“ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, তবে কাউকে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপাসিয়ায় গার্লস গাইডের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র

1

আলীকদমে ম্রোদের ওপর হামলাকারী ’বাইট্টা জাফর’ সেনাবাহিনীর অভি

2

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন

3

টাঙ্গাইলের সখীপুরে ফুটবল খেলা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় য

4

জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন নাজিম উদ্দীন নাবিল

5

নেত্রীর জন্য দোয়া মাহফিল জেডিসিএফ রংপুর জেলা শাখা

6

মরিচ্যা চেকপোস্ট ৭২ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

7

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রায়গঞ্জে প্রমিলা ফুটবল টুর্নামেন

8

সাভারের বিএনপি সমর্থন গোষ্ঠী ৩০০ ফিটে উপস্থিত

9

জাতীয়তাবাদী যুবদলের উপজেলা শাখার আংশিক কমেটি ঘোষণা

10

ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

11

গজারিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

12

বান্দরবানের লামায় চেয়ারম্যানদের স্বাক্ষর দিচ্ছেন বিএনপি নে

13

শিবগঞ্জের ধাইনগরে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

14

বারহাট্টায় কলেজ ছাত্রদলের কমিটি উপলক্ষে কারিগরি ও বাণিজ্যিক

15

সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৩০ থেকে ৩

16

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

17

হাইমচরে পলাতক আসামি গ্রেফতার

18

স্বাস্থ সেবার FWV–FPI–FWA চাকরিজীবীদের কর্মবিরতি শুরু

19

‎দাঁড়িপাল্লা মার্কার এমপি পদপ্রার্থী মু.আনোয়ারুল ইসলাম রাজু

20