জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নেপালে তরুণ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেলেন বাংলাদেশের জামশেদ রিয়াজ

মো: ফখর উদ্দিন ..

নেপালের রাজধানী কাঠমুন্ডুর একটি অভিজাত হোটেলের বলরুমে শনিবার (২২ নভেম্বর) সাউথ এশিয়ান বিজনেস কালচারাল ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হলো “South Asian Business & Nepal International Excellence Award-2025”। দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মনোনীত ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে সামাজিক, মানবিক ও উদ্যোক্তা—এই তিন ক্যাটাগরিতে মোট ১৮ জনকে এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এদের মধ্যে সামাজিক খাতে অবদান এবং উদীয়মান তরুণ উদ্যোক্তা হিসেবে “Young Entrepreneur of the Year” সম্মাননায় ভূষিত হন বাংলাদেশের মোঃ জামশেদ খান রিয়াজ। তিনি সোনালী লাইফ পিএলসি-র একজন ম্যানেজার এবং ট্রাস্টি বাজার ও জে আর ইন্টারন্যাশনালের কর্ণধার হিসেবে পরিচিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপাল কংগ্রেস এবং শিক্ষা বিভাগের প্রধান নৈন সিং মহর। প্রধান আলোচক ছিলেন ত্রিভূবন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. তীর্থ রাজ খানিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠমুন্ডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. উদ্ধব পাকুরেল, সাগর পান্ডে, নেপাল ট্যুরিজম বোর্ডের ভাইস-চেয়ারম্যান চন্দ্র রিজাল, কাঠমুন্ডু বিশ্ববিদ্যালয়ের সহকারী উপাচার্য ড. বোধ রাজ গৌতম, আরমান চৌধুরী, আর কে রিপনসহ আরও অনেকে।

এছাড়া বিভিন্ন দেশের গণমাধ্যম, সাংস্কৃতিক ও ব্যবসায়িক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে যোগ দেন।

বক্তারা দক্ষিণ এশিয়ার দেশগুলোর পর্যটন খাতে আরও আন্তরিক সহযোগিতা ও পরিকল্পিত উন্নয়নের আহ্বান জানান। একই সঙ্গে এ্যাওয়ার্ডপ্রাপ্তদের অভিনন্দন ও ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান।

অনুষ্ঠান শেষে নৈশভোজের মাধ্যমে দিনের কার্যক্রম শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে চাপাতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টিক

1

কালিয়াকৈরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবি

2

সদর উপজেলায় দারুল মোস্তফা মাদ্রাসা মসজিদের শুভ উদ্বোধন

3

স্বাস্থ্য সেবায় মানুষের পাশে থাকবে ডাক্তার,

4

গজারিয়ায় নির্বাচনী নিরাপত্তায় শতভাগ সিসি ক্যামেরা, গণভোটে

5

রৌমারীতে গাঁজার গাছসহ গ্রেফতার ১

6

টাঙ্গাইলের সখীপুরে ফুটবল খেলা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় য

7

ভেড়ামারা উপজেলা ইটভাটা মালিক ও শ্রমিকরা দিশেহারা

8

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক

9

শাপলা কলি প্রতীকে ভোট চান সুলতান মুহাম্মদ জাকারিয়া-সেনবাগে জ

10

সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আলহাজ্

11

সাভারে ডাকাত সদস্য গ্রেফতার

12

জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা

13

গহরডাঙ্গা মাদ্রাসার ৯০তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ থেকে শুরু

14

প্রশাসনিক উপজেলা ঘোষণা ও বাস্তবায়নের দাবীতে গণ স্বাক্ষর কর্ম

15

কুড়িগ্রাম ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীর

16

বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফেরাত কোরআন খতম ও দোয়া

17

নড়াইল-২ আসনে হাতপাখা প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংয

18

আত্মমর্যাদার প্রশ্নে অটল বিসিবি, প্রয়োজনে বিশ্বকাপ বয়কট, তবু

19

রাজিবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিক

20