জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে মহাসড়কের ফুটপাত হকারদের দখলে

মো.ইমরান হোসেন 
গাজীপুরের কালিয়াকৈরে ফুটপাত ও  মহাসড়কের উপর হকাররা দখল করে চলছে রমরমা বাণিজ্য । শুধু হকার নন , বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের দখলেও রয়েছে কালিয়াকৈর বাসষ্ট্যান্ড , বাজারের প্রধান সড়ক ও মহাসড়কের পাশের ফুটপাত । ফলে রাস্তায় চললে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন শিশু, বৃদ্ধ ও পথচারীরা ।
উপজেলার কালিয়াকৈর বাজার ও বাসষ্ট্যান্ড , সফিপুর বাজার ও বাসষ্ট্যান্ড , পল্লীবিদ্যুৎ  ও চন্দ্রা এলাকা ঘুরে জানাযায়, একশ্রেণির অসাধু ব্যবসায়ী ও কতিপয় স্থানীয় নেতা প্রভাব খাটিয়ে দীর্ঘদিন যাবত ফুটপাত থেকে চাঁদা আদায় করছে । এর অংশ বিভিন্ন জায়গায় পৌছে দেয়া হচ্ছে বলে ব্যবসায়ীদের অভিযোগ।এদের ছত্রছায়ায় হকাররা ফুটপাত জবর দখল করে দেদারছে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছে।এমনিতেই গাড়ির চাপ ,তার উপর হকারদের ফুটপাত দখল। ফলে ক্রেতা -সাধারণ ও পথচারীদের সীমাহীন দূর্ভোগ পোহতে হচ্ছে। ফুটপাত দখলমুক্ত করতে স্থানীয় প্রশাসনকে বার বার অভিযোগ করলেও কোন সমাধান নেই । 
ঢাকা - টাঙ্গ্ইাল মহাসড়কের কালিয়াকৈর বাজার ও বাসষ্ট্যান্ড , সফিপুর বাজার ও বাসষ্ট্যান্ড , পল্লীবিদ্যুৎ ,হরিণহাটি , জোড়াপাম্প ও চন্দ্রা বাসষ্ট্যান্ড এলাকার চিত্র খুবই ভয়াবহ । এখানে মহাসড়কের দুই পাশে ফুটপাত , গাড়ি পার্কিং এর জায়গা ও মহাসড়কে হকাররা জবর দখল করে বিভিন্ন ফলের দোকান , কাঁচা বাজার , রেডিমেট শার্ট -প্যান্ট ,চটপটি , আখমাড়াই মেশিনসহ বিভিন্ন অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে । ফলে একদিকে যেমন পথচারীদের চলাচলে সীমাহীন দূর্ভোগ , অপরদিকে গাড়ি পার্কিংয়ের জায়গা জবর দখল হওয়ায়  হাইওয়ে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে । ঘটছে দূর্ঘটনা ও প্রাণহানী সহ আইনশৃঙ্খা বিঘ্নকারী নানা ঘটনা । 
ফুটপাত হচ্ছে জনসাধারণের পথ চলার জন্য । কিন্তু হকারদের জবর দখলের কারণে ফুটপাতের সুবিধা পথচারীরা পাচ্ছে না । হঠাৎ  অবৈধ দখলমুক্ত করতে হাইওয়ে মহাসড়কে উচ্ছেদ অভিযান চললেও কয়েক ঘন্টা পর পূনরাই আগের চিত্র ফিরে আসে । কালিয়াকৈরে জনৈক  মোসলেম উদ্দিন  বলেন, কালিয়াকৈর বাসষ্ট্যান্ড ও বাজার মোড় সহ অন্যান্য ষ্ট্যান্ডের সড়কের ফুটপাত হকারদের নিয়ন্ত্রনে । পথচারী ও জনসাধারনের চলাচলে নানা হয়রানি ও বিড়ম্বনায় পড়তে হচ্ছে ।  পল্লীবিদ্যুৎ  এলাকার চাকুরিজীবী জাকির হোসেন ও সুইটি  আক্তার বলেন ,হকার ও ভাসমান দোকানদারদের জন্য আমরা হাটার জন্য ফুটপাত ব্যবহার করতে পারিনা । পরিবহন চালক রহিম উদ্দিন বলেন, মহাসড়কের উপর হকারদের দৌড়াত্ন্যের  কারণে গাড়ি চালাতে পারি না এতে প্রায়ই দূর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে থাকে । হাইওয়ে পুলিশ বিষয়টি দেখেও নিরব ভূমিকা পালন করছে । 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউনিয়ায় সারওয়ার এর বাসায় ফুটেছে দুর্লভ কচুপাতা বাহার ফুল

1

ভালুকা বিএনপি'র ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্য

2

সিরাজগঞ্জ ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন

3

ন‌ওগাঁর নিয়ামতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণকা

4

সাদুল্যাপুর,মীরপুর ব্যবসায়ী নুরনবীকে কপিয়ে হত্যা

5

পাঁচবিবিতে ইয়ানুর হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের যৌথ অভি

6

আমলায় ট্যালেন্ট হান্ট বৃত্তি প্রোগ্রাম–২০২৫ সফলভাবে অনুষ্ঠি

7

কালিয়াকৈরে মানবাধিকার দিবস পালিত

8

সুবর্ণচরে যুবদল নেতাকে বরণে মোটরসাইকেল শোভাযাত্রা

9

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে হ্যান্ড বলে জাতীয় পর্যায়ে বিজয়

10

কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠনে অনিয়মের অভিয

11

"রাজবাড়ী জেলা পুলিশের অভিযানে ০২ টি বিদেশী পিস্তল এবং গুলিসহ

12

কোম্পানীগঞ্জে মদসহ মাদক ব্যবসায়ী আটক

13

বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় মালামাল (শীসা) সহ ভারতীয় ট্রাক

14

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ডাক্তারের আত্মহত্যা

15

নগরীতে পুলিশ সদস্যের কাছ থেকে বোনের বিয়ের টাকা ছিনতাই, গ্রেফ

16

মোহাম্মদপুরে মা-মেয়ে খুনের ঘটনায় গৃহকর্মী আয়েশা ঝালকাঠি থেকে

17

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ধানের শীষের নির্বাচনী জনসভায় জনতার

18

পাবনার আটঘরিয়ায় সিএনজি উল্টে ব্র্যাক কর্মচারীর মর্মান্তিক

19

মেঘনা নদীতে নৌ-ডাকাতি প্রতিরোধ: গ্রামবাসীর জালে ধরা পড়লো ৩

20