জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত

 সাব্বির হোসাইন আজিজ
 মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যাটারিচালিত ভ্যানের নারীসহ তিনযাত্রী নিহত, এই ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন জন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়কে আগুন জ্বালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক দুই ঘণ্টাও বেশি সময় ধরে অবরোধ করে বিক্ষোভ করেন। (১৩ ডিসেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার তাতীবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের খামারবাড়ী এলাকার আব্বাস তালুকদারের স্ত্রী কোহিনুর বেগম (৩৫), একই এলাকার জাকির তালুকদারের স্ত্রী তাসলিমা (৪৬) এবং ডাসার উপজেলার পান্তাপাড়া এলাকার রুহুল হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার (২২)। গুরুতর আহত হয়েছেন সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকার বিল্লাল খানের ছেলে রনি খান (৩৩)।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুন আল রশিদ জানান, রাজৈরের টেকেরহাট থেকে একটি কাভার্ডভ্যান বরিশালের দিকে যাচ্ছিল। পথে মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় আসলে অপর দিক থেকে আসা একটি ব্যাটারীচালিত ভ্যানকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হয়। আহত হয় আরো তিনজন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে এক নারী মারা যায়। তিনি বলেন, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং বরিশাল বিভাগের ছয় জেলার হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে জানিয়েছেন পুলিশ। 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জের ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শি

1

ছাতকে সংঘর্ষে আহত হয়ে চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ব্যবসায়

2

শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা হেফজ ও এতিমখানার ১৯তম

3

যশোর-১ আসনে ‘ধানের শীষ’ প্রতীক পেলেন নুরুজ্জামান লিটন

4

পাবনা-১ আসনে ৩ জনের মনোনয়ন অবৈধ, ৪ জনের বৈধ ঘোষণা

5

কটিয়াদীতে নারী যাত্রী সেজে স্বর্ণের চেইন চুরি!চোর চক্রের সদ

6

‎শিক্ষানীতি বহির্ভূত কর্মকান্ড সহ অন্তহীন অভিযোগ প্রধান শিক্

7

জামালপুরে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

8

সরিষাবাড়ীতে আনসার-ভিডিপির তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা স

9

শ্রীমঙ্গলে শ্রমিক অধিকার কার্যক্রমে নতুন কমিটি

10

থাকব না কো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে

11

চরকাউয়া ইউনিয়নে মহিলা দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচ

12

বায়তুলইজ্জতে বর্ণাঢ্য কুচকাওয়াজে শেষ হলো ১০৪তম রিক্রুট ব্য

13

প্রেমিকের প্রতারণা সইতে না পেরে মাদারীপুরে প্রেমিকার আত্মহত্

14

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি'র মনোনয়ন বঞ্চিত শাহীন শওকতের সমর্থকদ

15

নওগাঁ ৪৬/১ আসনে বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভা

16

চরভদ্রাসনে অজ্ঞাত ব্যাক্তির গলিত লাশ উদ্ধার

17

মিরপুর উপজেলা স্কুলে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণা

18

দশমিনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের রিকশা ও অটো শ্রমিক সমাবেশ অ

19

দিনাজপুরে পুলিশ সদস্যদের ড্রাইভিং দক্ষতা যাচাই

20