জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নাসিরনগরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত।

খ,ম,জায়েদ হোসেন 

 ব্রাহ্মণবাড়ীয়া জেলার হাওর বেষ্টিত নাসির নগর উপজেলায় ১০ দলীয় সমর্থীত জামায়াতে ইসলামি সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে  মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলায় বাংলাদেশ  জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিক সমাজের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার, সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা, জনস্বার্থ এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় ১০ দলীয় জোটের সমর্থীত জামায়াতে ইসলামীর নির্বাচনী গঠনমূলক ভূমিকা নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ দলীয় জোটের মনোনীত   

বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়ি- পাল্লা প্রতীকে অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম বহুমুখী উন্নয়নের পরিকল্পনা ও ন্যায় ও ইনসাফ ভিত্তিক আধুনিক নাসির নগর উপজেলা গড়ার লক্ষ্যে,

রবিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২ঘটিকায় স্থানীয় আনন্দ পুর মোড়ে  উপজেলা  জামায়াতের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা আঃ সাত্তারের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের প্রেস ও মিডিয়া সেক্রেটারী  মোঃ জাহিদুল ইসলাম খোকনের সঞ্চালনায় স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মীদের ( সাংবাদিক)  সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন   ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসির নগর ২৪৩ সংসদীয় আসনে ১০ দলীয় জোটের সমর্থীত ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক এস এম শফিউল্লাহ,  উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মাহববুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, বাংলাদেশ নাগরিক পার্টির এন সি পি ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী জুয়েল আহমেদ, জামায়াতে উপজেলা সাবেক আমীর মোঃ ছায়েদ আলী, উপজেলা জামায়াতে যুব বিভাগের সভাপতি লুৎফর রহমান রমজান প্রমুখ

মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধান অতিথি অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম বলেন, ঐতিহ্যবাহী নাসিরনগর উপজেলাকে আধুনিকায়ন করে আবারও তার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। মাদক নির্মূলে থাকবে সর্বোচ্চ কঠোরতা—এ বিষয়ে কোনো ধরনের আপোষ করা হবে না বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সংখ্যালঘু ও ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি কোনো বৈষম্যমূলক আচরণ করা হবে না। সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ ও ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

ন্যায় ও ইনসাফ ভিত্তিক আধুনিক নাসির নগর উপজেলা বিনির্মানে আগামী ১২ ফেব্রুয়ারি দাড়ি পাল্লা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারা উপজেলা ইটভাটা মালিক ও শ্রমিকরা দিশেহারা

1

তাজিয়াকাটা ঘাটে মোজাম্মেল বহদ্দারের ফিশিং বোট আগুন

2

লোহাগাড়ায় উচ্চ আদালতের আদেশ বঙ্গের অভিযোগ উঠেছে

3

শ্যামলাগাছি লতিফিয়া এতিমখানা ও মাদ্রাসার দায়িত্ব নিলেন বিএ

4

কুয়েট কর্মকর্তা সমিতির নির্বাহী কমিটির সভাপতি রবিউল ইসলাম

5

পাবনায় জুমার খুতবায় গণভোট নিয়ে আলোচনায় এনএসআই কর্মকর্তার

6

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম

7

স্বপ্নপূরণ ফাউন্ডেশনের আশ্রয়ন প্রকল্প থেকে চৌদ্দগ্রামে অসহ

8

চট্টগ্রামে ৮ দলের সংবাদ সম্মেলনে জামায়াত নেতা মাওলানা মুহাম্

9

পাঁচবিবিতে গলায় কাপড়ের ফাঁস দিয়ে নিহত এক

10

সুন্দরবন রক্ষায় যুবদের লড়াই

11

বড় পুকুরিয়া কয়লা খনিতে দেয়াল ধসে বিপুল কয়লা অরক্ষিত

12

ইসলামী আন্দোলন ৪০, এনসিপি ৩০; জামায়াতের জোটে আসন সমঝোতা চূড়া

13

ভাঙ্গুড়ায় তীব্র শীতে বোরো ধানের বীজতলা ঝুঁকিতে

14

ভোলা প্রেসক্লাব হবে সাংবাদিকদের কোনো রাজনৈতিক দলের নয়

15

গত দেড় বছরে যারা ইনসাফ করতে পারেনি, তারা আগামীতেও করতে পারবে

16

বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা ও হামলা—ঈশ্বরগঞ্জে গুরুতর অভ

17

রাস্তা নয়— যেন দুর্ভোগের মিছিল

18

আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের

19

কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল

20