জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-ফেব্রুয়ারি-2026 ইং
অনলাইন সংস্করণ

ধামইরহাটে বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত


মোঃ নূর আলম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। (১ ফেব্রুয়ারি) রবিবার সকাল ১১ টায়  উপজেলার ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত মিডিয়া ব্রিফিংয়ে বক্তব্য রাখেন পত্নীতলা-১৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন।

আব্দুল্লাহ আল মামুন বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) একটি পেশাদার, সুশৃঙ্খল ও নিরপেক্ষ বাহিনী হিসেবে দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের প্রদত্ত সব নির্দেশনা বিজিবি কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক, অস্ত্রপাচারসহ সীমান্ত সংক্রান্ত অপরাধ সংগঠিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, নির্বাচনকালীন সময়ে নওগাঁ জেলার পোরশা, সাপাহার ও ধামইরহাট উপজেলায় চারটি করে মোট ১২ প্লাটুন এবং আরও ৮টি নিয়ামতপুর, পত্নীতলা, বদলগাছী, মহাদেবপুর, মান্দা, নওগাঁ সদর, রাণীনগর, আত্রাই উপজেলায় দুটি করে ১৬ প্লাটুন এবং নওগাঁ সদরে একটি রিজার্ভ প্লাটুনসহ সর্বমোট ২৯ প্লাটুন বিজিবি নির্বাচনি দায়িত্ব পালনে কাজ করছেন।

নির্বাচনি এলাকায় সীমান্ত সুরক্ষা আইন অনুযায়ী বিজিবির গোয়েন্দা বিভাগ কঠোর নজরদারি ও সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান, ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল আলমসহ বিজিবির বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাগণ ও বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল বিভাগীয় মহাসমাবেশ সফল করতে কলাপাড়ায় ৮ দলীয় জোটের

1

ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপি নেতা-কর্মীদের ভাগ্য নিয়

2

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের গ

3

শেরপুরে বিশেষ অভিযানে ৩২ জন গ্রেফতার

4

সরাইলে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

5

ভাঙ্গুড়ায় সড়কে প্রাণ গেল একজনের

6

শেরপুরে তিনটি সংসদীয় আসনে ১৬ জনের মনোনয়নপত্র দাখিল

7

চাঁপাইনবাবগঞ্জে তিন আসনেই দলীয় প্রতীক বরাদ্দ

8

আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল বাস: অটোরিকশা চূর্

9

জয়পুরহাট ১ আসনে বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ে আলোচনা

10

ঈশ্বরগঞ্জ হাসপাতালে অভিযান

11

বড়মা বাইতুল কোরআন মাদ্রাসায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্

12

পার্বতীপুরে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরতে আউটরিচ ক্যাম্প

13

বোরহানউদ্দিন প্রেসক্লাবের উদ্যেগে খালেদা জিয়ার রোগ মুক্তি কা

14

বিরল উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এ

15

মোহাম্মদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্

16

হাজীগঞ্জে চাঁদপুর টাইমসের ১২তম জন্মদিন উদযাপন

17

ডোমারে যুবকের রহস্যজনক মৃত্যু

18

রাজৈর পৌর প্রশাসক মো. মাহফুজুল হকের উদ্যোগে বিশুদ্ধ পানির ব্

19

নতুন পিয়াজের আমদানি

20