জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ইতিহাসের দুই সমান্তরাল পথ মিশে যাচ্ছে এক মোহনায়

জাহারুল ইসলাম জীবন  

 

বাংলাদেশের রাজনীতির এক মহাকাব্যিক অধ্যায়ের অবসান ঘটিয়ে আজ মহাকালের পথে যাত্রা করছেন আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। যে জনপদে তিনি দীর্ঘকাল গণতন্ত্রের পতাকা বহন করেছেন, আজ সেই মাটির কোলেই তিনি আশ্রয় নিতে যাচ্ছেন তাঁর জীবনসঙ্গী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে। জীবনে যারা ছিলেন একে অপরের ছায়া, মরণেও তারা আজ ইতিহাসের একই আঙ্গিনায় সমাহিত হতে চলেছেন।
জানাজা প্রস্তুতির প্রাঙ্গণ:- আজ বেলা ২টার সময় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মহীয়সী নারীর নামাজে জানাজা। সকাল থেকেই রাজধানী ঢাকার রাজপথগুলো যেন এক বিষণ্ণ শোকের মিছিলে রূপ নিয়েছে। জিয়া উদ্যান থেকে শুরু করে সংসদ ভবন এলাকা ছাড়িয়ে জনস্রোত আছড়ে পড়ছে আশপাশের প্রতিটি অলিতে-গলিতে। লক্ষ লক্ষ মানুষের পদভারে আজ কম্পিত রাজপথ, কিন্তু সবার চোখেমুখেই আজ কেবল প্রিয় নেত্রীকে হারানোর গভীর শোক।
জানাজায় উপস্থিত থাকবেন রাষ্ট্রের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গ:- দেশের এই সংকটময় এবং ঐতিহাসিক মুহূর্তে জানাজায় অংশ নিতে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলীর সদস্যগণ। রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানাতে উপস্থিত থাকবেন সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এবং বিমানবাহিনী প্রধানসহ সামরিক ও আধা-সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাবৃন্দ।
এছাড়া দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এই শোকাতুর জমায়েতে শামিল হওয়ার কথা রয়েছে। দল-মত নির্বিশেষে আজ যেন পুরো বাংলাদেশ এক কাতারে দাঁড়িয়ে বিদায় জানাচ্ছে দীর্ঘ সংগ্রামের এক প্রতীককে।
পাশাপাশি দুই কবরের কাব্যিক চয়নিকার ব্যঞ্জনা:- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশেই প্রস্তুত করা হয়েছে বেগম খালেদা জিয়ার শেষ শয্যা। এটি যেন কেবল দুটি কবরের সান্নিধ্য নয়, বরং বাংলাদেশের ইতিহাসের দুই অবিচ্ছেদ্য চরিত্রের চিরস্থায়ী মিলনস্থল। ঘাত-প্রতিঘাত আর চড়াই-উতরাই পেরিয়ে তারা আবার এক হচ্ছেন মাটির পরম মমতায়। "জীবন যাকে বিচ্ছেদ দিয়েছিল বারবার, মৃত্যু তাকে ফিরিয়ে দিচ্ছে চিরস্থায়ী বন্ধন।"
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জনসমুদ্রের আহাজারি:- সকাল থেকেই দেখা গেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ভিড়। কারও হাতে কালো ব্যাজ, কারও চোখে অশ্রু। মানিক মিয়া এভিনিউতে তিল ধারণের জায়গা নেই। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আজ পুরো দেশ দোয়ায় মগ্ন। ইতোমধ্যেই সরকার তিন দিনের জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন এবং আজ বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে সারা বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে।
সর্বপরি, কোটি কোটি মানুষের রাজনৈতিক দলীয় হৃদয়ের স্পন্দন, মাটি ও মানুষের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই শেষ বিদায়ের ক্রান্তিলগ্নে একটি-ই চাওয়া তাদের এই প্রাণ-প্রিয় নেত্রীকে যেন মহান আল্লাহ্ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস দান করেন- দোয়ান্তে এই প্রার্থনা আজ কোটি মানুষের হৃদয় সমস্বারিত কণ্ঠে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ধানের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

1

দিনাজপুর নির্বাচন ও গণভোট উপলক্ষে সমাজসেবার অবহিতকরণ সভা

2

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়িবহর ঘিরে বিক্ষোভ, ওসমান

3

বগুড়ায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র ন

4

যশোর-১ আসনে নুরুজ্জামান লিটনকে প্রার্থী চান বিএনপির মাঠ পর্য

5

উত্তর সাগরে বিশাল উইন্ড ফার্ম প্রকল্পে যুক্তরাজ্যের যোগদান

6

৩রা নভেম্বর জেল হত্যা দিবস

7

নিয়োগ নিয়ে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে genarel dairy

8

বেনাপোল সীমান্ত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

9

মাদারীপুরে-বিপুল উৎসাহ -উদ্দীপনায়,বই বিতরন সম্পন্ন

10

বেনাপোলে বন্দর-কাস্টমস ও ব্যবসায়ীদের জিম্মি করে সুমনের বেপ

11

কেশবপুরে ঘেরে মাছের খাদ্য হিসেবে পোল্ট্রি বিষ্ঠা ব্যবহার: ৫০

12

তারেক রহমানকে দেখতে হোসেনপুরের ২০ হাজার নেতাকর্মী এখন রাজধান

13

চাঁপাইনবাবগঞ্জের শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণ

14

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতে মাটি ব্যবসায়ীদের জরিমানা

15

মাদারীপুরের কালকিনি উপজেলায় যৌথবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিয

16

১১ দলীয় জোটের সিদ্ধান্ত ও ময়দানের বাস্তবতা

17

‘হৃদয়ে সৈয়দপুর’-এর মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

18

পাবনার ফরিদপুরে অশ্রুসিক্ত ভালোবাসায় প্রধান শিক্ষকের বিদায়

19

বাবুগঞ্জে ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তা

20