জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড কমিটির অনুমোদন দেন

আহমদ উল্লাহ  
  
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত স্বতন্ত্র প্রতিষ্ঠান আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড পরিচালনার জন্য গঠিত কমিটিকে আনুষ্ঠানিক অনুমোদন দেন ট্রাস্ট’র এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, আওলাদে রাসুল, পীর-এ বাঙ্গাল হুজুর কেবলা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)। গতকাল শনিবার (২২-১১-২০২৫) দুপুর ২ টায় দিদার মার্কেটস্থ ট্রাস্ট’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদানসহ উক্ত কমিটিকে অনুমোদন প্রদান করেন। ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন ট্রাস্ট’র সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন ও বোর্ডের পক্ষে ট্রাস্ট সদস্য মোহাম্মদ আবদুল হামিদ। অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন ট্রাস্ট’র ভাইস প্রেসিডেন্ট এ.কিউ.আই চৌধুরী, এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস.এম গিয়াস উদ্দীন (শাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, কেবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ ও মোহাম্মদ হোসেন খোকন, আনজুমান সদস্য অধ্যক্ষ মুফতি সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান, চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. নূ.ক.ম আকবর হোসেন, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন, চুয়েট কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মুহাম্মদ গোফরান, হালিশহরস্থ মাদ্রাসা-এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল’র অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভী।

হুজুর কেবলা বোর্ডের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন প্রদান করেন ড. নূ.ক.ম আকবর হোসেন-কে। সচিব করেন প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন-কে। এছাড়া ভাইস চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ আবদুল হামিদ, যুগ্ম সচিব হিসেবে অধ্যাপক মুহাম্মদ গোফরান, ট্রাস্ট প্রতিনিধি হিসেবে ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট/সেক্রেটারি জেনারেল, অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার চেয়ারম্যান আবুল মহসিন মো: ইয়াহিয়া খান, ট্রাস্ট’র মাদ্রাসা প্রতিনিধি হিসেবে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ কাজী আবদুল আলীম রেজভী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া দরসে নেযামীর নাযেমে আ’লা আল্লামা হাফেজ মোহাম্মদ সোলায়মান আনসারী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রেজভী, ঢাকা মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক, শিক্ষক প্রতিনিধি হিসেবে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের আইসিটি সেলের অ্যাডিশনাল ডিরেক্টর অধ্যাপক রোকন উদ্দীন ফারুকী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ সরওয়ার উদ্দীন মনোনীত হন। উপস্থিত সকলের সিদ্ধান্তক্রমে অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমানকে বোর্ডের মুখপাত্র নির্বাচন করা হয়।

দিক নির্দেশনা দিতে গিয়ে হুজুর কেবলা বলেন, আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড ট্রাস্ট পরিচালিত একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের মাধ্যমে ট্রাস্টের সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হবে। ধমীর্য় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় গুরুত্বারোপে বিশেষ নজর দিতে বলেন বোর্ড কতৃর্পক্ষকে। বোর্ডকে সার্বিক সহযোগিতার জন্য ট্রাস্ট নেতৃবৃন্দের প্রতি তিনি জোরালো নির্দেশ প্রদান করেন।

বোর্ডের চেয়ারম্যান হিসেবে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ড. নূ.ক.ম আকবর হোসেন বলেন, আমরা জামেয়াকে অক্সফোর্ড/হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আদলে গড়তে চাই যেখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, তথ্য-প্রযুক্তিসহ চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপর সারাবিশ্ব হতে শিক্ষার্থীরা পড়তে আসবে। জামেয়া হতে শিক্ষা গ্রহণ করে তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ার পর তারা যখন জামেয়ার ছাত্র হিসেবে নিজেকে পরিচয় দিবে কেবলমাত্র তখনই আমাদের সফলতা আসবে। হুজুর কেবলার নির্দেশনা মোতাবেক এ বোর্ডের কাঙ্খিত লক্ষ্যে পৌছতে তিনি আনজুমান ট্রাস্টসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

হুজুর কেবলার নির্দেশনা ও চেয়ারম্যানের বক্তব্যের সাথে একমত পোষণ করে বোর্ডকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন ট্রাস্ট নেতৃবৃন্দ।

পরিশেষে, বোর্ডসহ সংশ্লিষ্ট সকলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনি এলাকায় ৩ দিনের সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক

1

নান্দাইলে সমূর্ত্ত জাহান মহিলা কলেজে ছাত্রী সংসদ নির্বাচন অন

2

টাঙ্গাইলের সখীপুরে ফুটবল খেলা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় য

3

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: লোহাগাড়ায় জামায়াত সমর্থককে অর্থদণ্

4

ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে সিলেটের তরুণদের সঙ্গে মতবিনিময় করলেন ত

5

বান্দরবানের লামায় যৌথ বাহিনীর ওপর হামলা

6

ধানের শীষের বিজয় মানে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিজয়-

7

পিতা মাতার উপর অভিমান করে অজানার উদ্দেশ্যে বের হয়েছিল সরিষা

8

পার্বতীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র জোরদার পথসভা অনুষ্ঠি

9

জামায়াতের রাজশাহী -৫ আসনের প্রার্থী পরিবর্তন

10

মুরাদনগর বাখরাবাদে কায়কোবাদের নির্বাচনী গণসংযোগ

11

মাদারীপুরে কোপানো ও শ্লীলতাহানির ঘটনা সপ্তাহ পার হলেও মামলা

12

ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

13

কালিগঞ্জে অবৈধ ডাম্পারের ধাক্কায় স্কুল ছাত্র নিহত, আহত ১ শি

14

দিনাজপুরে ১২ কোটি টাকার ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন

15

কেন্দুয়ার মেধাবীছাত্রী ঐশী মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত হওয়ায়

16

রংপুর সদর বিএনপি'র শোক ও শ্রদ্ধা জ্ঞাপন

17

তারেক রহমানের বরিশালে জনসভা সফল করার লক্ষ্যে ঝালকাঠি জেলা বি

18

ঈশ্বরদীতে এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদা

19

‎মণিরামপুরে অবৈধ ভাবে সরকারি জমির সাথে মালিকানা জমি দখলের অভ

20