জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাটুরিয়ায় মুন্নু ওয়েলফেয়ারের উদ্যোগে ২৫০০ মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ

 মোঃ সাইদুর রহমান 

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে একদিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে উপজেলার প্রায় ২ হাজার ৫০০ অসহায় ও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ গ্রহণ করেন।
শনিবার (২০ ডিসেম্বর) সাটুরিয়ার উওর কাউন্নরা এলাকায় ইউনাইটেড স্কুলে সকাল থেকে এ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়। এতে মেডিসিন, শিশু রোগ, গাইনি, চর্ম ও সাধারণ রোগের অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রেসক্রিপশন অনুযায়ী বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের মধ্যে নারী ও বয়স্ক মানুষের সংখ্যা ছিল উল্লেখযোগ্য। স্থানীয় বাসিন্দারা জানান, অর্থনৈতিক সংকটের কারণে অনেকেই নিয়মিত চিকিৎসা নিতে পারেন না। এ ধরনের উদ্যোগ তাদের জন্য অনেক বড় সহায়তা।
মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সাটুরিয়াসহ মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
এ সময় স্থানীয় সমাজকর্মী ও মুন্নু ওয়েলফেয়ারের স্বেচ্ছাসেবকরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।


 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহাত-২

1

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক

2

অসহায় এসএসসি পরীক্ষার্থীর পাশে দাঁড়ালো "হৃদয়ে মঠবাড়ীয়া ফাউন

3

নওগাঁয় কুরিয়ার পার্সেলে লুকানো ২০ কেজি গাঁজা উদ্ধার

4

খাদিমপাড়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চার

5

শিবগঞ্জে ধানের শীষের বিজয়ের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

6

নবাবগঞ্জে ইউএনওর হাত ধরে উন্নয়নের ছোঁয়া

7

আজ টিভিতে যা দেখবেন (২৩ এপ্রিল ২০২৫)

8

তালায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

9

শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা হেফজ ও এতিমখানার ১৯তম

10

ঢাকা–নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন লাইনে সংস্কার কাজ, সাময়িক ভোগা

11

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এবি ছিদ্দিক কে দাফন করেন

12

ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

13

মধুপুরের মামলায় ঘাটাইল থেকে চার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেত

14

প্রাথমিক বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড নির্মাণ কর্মসূচির উদ্বোধন অ

15

কিশোরগঞ্জের অখণ্ডতা রক্ষায় বিক্ষোভ সমাবেশ

16

হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও

17

চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ারী মো: জাফর-২৫ এক যুবক আ*ত্ন*হ*ত্য

18

৫০০ টাকার বাজিতে খালে শতবার ডুব,

19

আজ ঘোড়াশাল ট্র্যাজেডি দিবস

20