জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আশাশুনিতে সেনাবাহিনীর অভিযানে অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি মাছ জব্দ।

আনারুজ্জামান
 

আশাশুনিতে বাংরাদেশ সেনাবাহিনী অভিযান চালিয়ে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে ১০০ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।  
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশাশুনিতে দায়িত্বরত সেনা ক্যাম্প কমান্ডার লে. আসেফ আহসান চৌধুরী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের আব্দুল গনি গাজীর ছেলে ওসিকুল ও নুর আলী গাজীর ছেলে শরিফুল ইসলামকে ১২টি সিরিঞ্জ সহ বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার সময় হাতেনাতে আটক করেন। এসময় ১০০ কেজি পুশকৃত মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ আশাশুনি ক্যাম্পে নিয়ে জেলি পুশ করা ৮০ কেজি ও ভালো থাকা ২০ কেজি বাছাই করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে পুশকৃত ৮০ কেজি মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এবং ২০কেজি ভালো মাছ উপজেলা প্রশাসনের সমন্বয়ে বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়। 
এ ধরনের অপরাধযোগ্য কাজ আর কখনো করবে না বলে লিখিতভাবে অঙ্গীকার নিয়ে আটককৃতদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে ক্যাম্প সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় মালামাল (শীসা) সহ ভারতীয় ট্রাক

1

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষ

2

কাঠালিয়ায় বিএনপির আলোচনা ও নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

3

নওগাঁর মান্দায় ইতিহাস গড়লেন ডাঃ ইকরামুল বারী টিপু

4

লোনা পানিতে মরছে দেশ, কৃষক বাঁচাও বাংলাদেশ

5

বাঘার পদ্মার চরে এক রাতে চার বাড়িতে ডাকাতি মামলায় একজন আটক

6

কয়রা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বাসস চেয়ারম্যানের মতবিন

7

নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের মনোনয়ন নিলেন মাসুদুজ্জামান

8

অনলাইন জুয়া: ক্ষণিকের আনন্দে হারিয়ে যাচ্ছে এক প্রজন্ম

9

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনের গ্রাম আদালত বিষয়ক পরিকল্পন

10

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

11

চৌগাছা-ঝিকরগাছা আসনে বিএনপি ও জামায়াতের মনোনয়ন চূড়ান্ত

12

পাঁচবিবি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে আবারো

13

জুতা পায়ে নিয়ে শহীদ মিনারে জামায়াতে ইসলামীর সমাবেশ

14

ইংরেজি নববর্ষ উপলক্ষে লালমনিরহাট–১ আসনবাসীকে শুভেচ্ছা জানালে

15

নওগাঁ-১ আসনে ত্রিমুখী লড়াই

16

১০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেফ

17

জনসমুদ্র সিপাহী বিপ্লব সেনবাগ ও আংশিক সোনাইমুড়ী আসনের প্রার

18

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে: সালাহউদ

19

চাঁপাইনবাবগঞ্জে অন্ধকল্যাণ সমিতির রজতজয়ন্তী উদযাপন

20