জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে জোরপূর্বক ধান কর্তনের অভিযোগে সংবাদ সম্মেলন

 আব্দুল্লাহ আল মামুন
নওগাঁর নিয়ামতপুরে পৈত্রিক সম্পতিতে রোপা আমন ধান জোরপূর্বক কর্তন ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বান্দইল গ্রামের তরণী টপ্প।
লিখিত বক্তব্যে তিনি বলেন, মানসা মৌজায় খতিয়ান নং- ৪৬ দাগ নং-৮০,১২,৩৮১,৩৮৯,৪৫১,৪৬৩,৪৭৯,৪৮০,৫৫৪ দাগে মোট ৩ একর ৫৬ শতাংশ জমিতে আমরা আমন ধান লাগিয়েছি। ১৯৬২ ও ১৯৭২ সালের রেকর্ড অনুযায়ী উক্ত সম্পত্তি খাজনা খারিজ আমাদের সম্পূর্ণ করা হয়েছে। উক্ত তফসিল বর্ণিত সম্পত্তি আমাদের দখলে থাকা সত্ত্বেও তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বার বার অভিযোগ দিয়ে আমাদের হয়রানি করছে। গত ২০২১ সালে উক্ত জমিতে আমার চাচাতো ভাই বায়া টপ্প ধান কাটতে গেলে দিনে দুপুরে তাকে হত্যা করে বঙ্গপাল, সেভেন, খিতিশ, লক্ষিন্দ্র, তাজমুল। তাদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে।
তিনি আরোও বলেন, গত রবিবার আমার লোকজন উক্ত জমিতে ধান কাটতে গেলে তারা বাধা দেয়। অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে আমার উপর দেশীয় অস্ত্র হাসুয়া, কাঁচে, লাঠি, তীর ও বল্লম দিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালায়৷ আমার চিৎকারে এলাকাবাসীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরের দিন তারা দলবদ্ধ হয়ে উক্ত জমিতে ধান কাটতে শুরু করে। এ ব্যাপারে নিয়ামতপুর থানায় একটি জিডিও করা আছে। জিডির প্রেক্ষিতে পুলিশ তাদেরকে ধান কাটতে নিষেধ করলেও পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা জোরপূর্বক ধান কাটে। তিনি তার লিখিত বক্তব্যে ধান কর্তনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের জমিতে জহুরুল নামে এক ব্যাক্তি খুন

1

সাবেক প্রেমিকাকে অপহরণ ও ধর্ষণ

2

চৌদ্দগ্রামে ব্যবসায়ীর বাড়ি থেকে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় তিন

3

ভিডিও ধারণ কেন্দ্র করে যুবক খুন গ্রেফতার ৩

4

সরাইলে সিএনজি স্টেশনে দেড় লাখ টাকা জরিমানা।

5

ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ দলের নেতা–সহ ৮ জন গ্রেপ্তার

6

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ

7

মানিকগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন: লড়াইয়ে ৯ প্রার্থী

8

নালিতাবাড়ীর ঘাকপাড়া বাজারে আড়াই কোটি টাকা ব্যায়ে সরকারী মার্

9

প্রেমিকের প্রতারণা সইতে না পেরে মাদারীপুরে প্রেমিকার আত্মহত্

10

কোটালীপাড়ায় রাস্তা পার হতে গিয়ে অটোভ্যান চাপায় শিশুর মৃত্যু

11

সাংবাদিকের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক

12

বান্দরবান রোয়াংছড়িতে অর্ধগলিত লাশ উদ্ধার

13

মঞ্চে গাইছিলেন ‘পাসুরি’ গায়িকা, হঠাৎ ড্রোন তেড়েফুঁড়ে এল

14

পটুয়াখালীতে যাত্রীবাহী বাস থেকে ৩৫ মন জাটকা ইলিশ জব্দ ও ৬ চা

15

ধর্মপাশায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত

16

মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের বর্ষপূর্তিতে সংবর্ধনা ও

17

যথাযথ মর্যাদায় লোহাগাড়ায় মহান বিজয় দিবস উদযাপন

18

ঈশ্বরগঞ্জ হাসপাতালে অভিযান

19

শার্শায় ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪০ হাজা

20