মোঃ রুবেল।।
গতকাল ২৩ জুলাই রোজ বুধবার, নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ওয়াবদা মোড় সংলগ্ন রেল ক্রসিং এর কাছে বসুনিয়া মোড়ে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৮ জন তো হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং গুরুতর আহত তিনজনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। জানা যায় আজ বিকেল ২:৩০ মিনিটে রংপুর থেকে দিনাজপুরগামী যাত্রীবাহী গেটলোক বাস সোনারতরীর সাথে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে মুহূর্তেই অনেকজন গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস এর কর্মীরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। উক্ত ঘটনায় যানবাহন দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘটনাটির ফলে রাস্তাটি কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় এবং দুই পাসে যানবাহনের লম্বা লাইন সৃষ্টি হয়।
ওয়াপদার কাছে এই এলাকায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটে। উক্ত সড়ক দুর্ঘটনায় শেষ খবর লেখা পযন্ত কোন ব্যাক্তি নিহত হওয়ার কোন খবর পাওয়া যাইনি। প্রথমিক ভাবে যানা যায় সম্ভবত গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।
মন্তব্য করুন