রবিউল বাপ্পী
প্রকাশঃ 20-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

টঙ্গীতে দুই সন্তানকে হত্যার দায় স্বীকার মায়ের

গাজীপুরের টঙ্গীতে দুই শিশুসন্তান মালিহা আক্তার (৬) ও মো. আবদুল্লাহ ইবনে ওমরকে (৪) বঁটি দিয়ে কুপিয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মা আলেয়া বেগম।

আজ রোববার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুমন মিয়ার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আলেয়া বেগম।

মামলার তদন্ত কর্মকর্তা ও টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল রুম্মান বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আলেয়া বেগম আদালতে বলেছেন, হঠাৎই তাঁর মাথায় কী যেন একটা হয়েছে। তখন মনে হয়েছে তাদের কোপাতে। পরে তিনি বাসার বঁটি দিয়ে তাদের কোপান। ২০ মিনিট পর হুঁশ ফিরে দেখেন, তিনি দুই সন্তানকে মেরে ফেলেছেন। তাঁর ভুল হয়ে গেছে।

মালিহা আক্তার ও আবদুল্লাহ ইবনে ওমরের বাবা আবদুল বাতেন মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার তাতুয়াকান্দি এলাকায়। পরিবার নিয়ে তিনি আরিচপুর জামাইবাজার এলাকার একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে ভাড়া থাকেন। গত শুক্রবার সন্ধ্যায় ওই ফ্ল্যাট থেকে তাঁর দুই সন্তানের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর সন্দেহভাজন হিসেবে মা আলেয়া বেগমকে আটক করা হয়। শনিবার বাতেন মিয়া টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা করেন। মামলায় তিনি অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করেছেন।

পুলিশ জানায়, টঙ্গীর আরিচপুরের যে বাড়িতে ওই পরিবার ভাড়া থাকত, সেখানে আশপাশে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা আছে। এসব ক্যামেরার ফুটেজ থেকে দেখা গেছে, ঘটনাটি যে সময়ে ঘটেছে, ওই সময়ের মধ্যে তাঁদের ঘরে বা ফ্ল্যাটে আলেয়া বেগম ছাড়া আর কেউ যাতায়াত করেননি। এ ছাড়া ঘটনার পর আলেয়া নিজেই পাশের বাড়ি থেকে তাঁর দুই দেবরকে ডেকে নিয়ে আসেন। তাঁর কথাবার্তা অসংলগ্ন হওয়ায় সন্ধ্যায় তাঁকে আটক করে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়। ওই সময় তাঁর হাতে কাটা দাগ দেখে পুলিশের সন্দেহ বাড়ে। একপর্যায়ে মধ্যরাতে আলেয়া বেগম তাঁর দুই সন্তানকে হত্যা করার কথা স্বীকার করেন।

এসআই আবদুল্লাহ আল রুম্মান জানান, নিহত দুই শিশু সন্তানের মা আলেয়া বেগমকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় স্বামীর হাতে স্ত্রী খু/ন হত্যার বিচারের দাবিতে বগুড়

1

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক গত বছর(২০২৫) ৩৬ আসামীসহ ০৬ কোটি ০৬

2

মাদারীপুরে -সবজির মূল্য নিম্নমুখী হলেও, পিয়াজের ঝাঁঝ এখনও কম

3

তারেক রহমানকে সংবর্ধনার মঞ্চ প্রস্তুত

4

সাগর পথে মালয়েশিয়া গমনকালে ১০জন দালালসহ ২৭৩ জন ভিকটিমকে আটক

5

সখিপুরে অপহৃত হওয়ার ৯ ঘণ্টা পর শিশু উদ্ধার গ্রেফতার এক

6

শৈলকুপায় ট্রাক চাপায় বাইসাইকেল চালক নিহত

7

শেরপুরে বিদ্যুৎপৃষ্টে পুলিশ কনষ্টেবল রানার মৃত্যু

8

গোয়ালন্দে কর্মবিরতিতে দুইটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়

9

গণভোটে ভোটার উদ্বুদ্ধকরণে ভোলায় জেলা ইমাম সম্মেলন

10

শমশেরনগর ডাকঘর অবহেলার আরেক নমুনা

11

‎ঝালকাঠি-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি নূরুল্লাহ আশরা

12

চরভদ্রাসনে কিশোরী কে অপহরণ করতে সন্ত্রাসী হামলা

13

গুইমারায় দিনব্যাপী প্রান্তিক পর্যায়ের কৃষকদের GAP সার্টিফিকে

14

ময়মনসিংহ সদরের নতুন ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপী

15

দিনাজপুর–৫ আসনে প্রতীক বরাদ্দ প্রার্থী ও সমর্থকদের মাঝে উৎসব

16

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে নিরাপত্তা দায়িত্ব পালনে ৫৩ বিজিবি

17

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ

18

দিনাজপুরে খাদ্য অধিদপ্তর-২০২৩ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক

19

বিনা সরিষা- ১১ জাত প্রায়োগিক পরীক্ষনের মাঠ দিবস পালিত

20