জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জ–১ আসনে সেলিম রেজাকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে বিশাল গণমিছিল


মোঃ শরিফুল ইসলাম
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শিমুলদার বাজারে বনিক সমিতির উদ্যোগে সিরাজগঞ্জ–১( কাজিপুর + আংশিক সদর)  আসনে সেলিম রেজাকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণার দাবিতে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিলে হাজারো ব্যবসায়ী, স্থানীয় নেতা-কর্মী, দোকান মালিক এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাধারণ মানুষ অংশ নেন। মুহূর্তেই পুরো বাজার এলাকা জনসমুদ্রে রূপ নেয়।

গণমিছিলে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা বলেন,
“সেলিম রেজা নির্বাচিত হলে কাজিপুরের ব্যবসায়িক পরিবেশ আরও স্থিতিশীল হবে। বাজার ব্যবস্থাপনা, নিরাপত্তা ও বাণিজ্যিক সুযোগ-সুবিধা বাড়বে।দুরদুরান্তের ব্যবসায়ীরাও নিশ্চিন্তে এখানে এসে ব্যবসা করতে পারবেন।”

বণিক সমিতির নেতারা জানান, সেলিম রেজা দীর্ঘদিন ধরে বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের সমস্যা সমাধান ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাই তাকে বিএনপির প্রার্থী করলে কাজিপুরের বাণিজ্যিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে বলে তারা মনে করেন।

গণমিছিলে বিএনপি নেতা-কর্মীরাও যোগ দেন এবং তারা বলেন,
“সেলিম রেজা এলাকার জনপ্রিয়, গ্রহণযোগ্য ও পরিশ্রমী নেতা। তাকে মনোনয়ন দিলে সংগঠন আরও শক্তিশালী হবে।”

মিছিল শেষে এক পথসভায় কেন্দ্রীয় বিএনপি নেতৃত্বের প্রতি সেলিম রেজাকে সিরাজগঞ্জ–১ (কাজিপুর +আংশিক সদর)আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত

1

শার্শায় এইচএসসি জিপিএ-৫ শিক্ষার্থী গ্রাম পুলিশ ও উদ্যোক্তাদে

2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভিভাবকহীন প্ল্যাটফর্মে পরিণত হয়ে

3

‎কুড়িগ্রামে জাতীয়তাবাদী প্রচারদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

4

ধামইরহাটে বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

5

বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার

6

আওয়ামী লীগের দায়িত্ব নিতে চান প্রফেসর ড.এ আর খান

7

৫০০ টাকার বাজিতে খালে শতবার ডুব,

8

দাপুটে জয়ে বিশ্বকাপের দ্বারপ্রান্তে বাংলাদেশ

9

নতুন সাজে অপু, ভক্ত বললেন ‘তুর্কি নায়িকার মতো লাগছে’

10

রায়গঞ্জের নিমগাছীতে ফুটপাতে জমে উঠেছে শীতবস্ত্র কেনা বেচা

11

কৃষিতে বিপ্লব

12

চুয়াডাঙ্গায় নিম্ন মানের ভুট্রা বীজে মাথায় হাত শতাধিক ভুট্টা

13

কুলিয়ারচরে শরিফুল আলমের ধানের শীষের পক্ষে নির্বাচনী সভা অনুষ

14

গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রল বোমা নিক্ষেপ ও গাড়িতে আগুন

15

মান্দায় বিএনপির নতুন কার্য‍্যালয় উদ্বোধন

16

শাবিতে স্পিকার্স হান্ট ৪.০: সেরা স্পিকার নিভিতা

17

শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেট

18

দাওইল গ্রামের মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

19

বগুড়া শাজাহানপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত ম’রদেহ উদ্ধার

20