জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরে কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার নির্বাচনী লিফলেট বিতরণ

মোঃ মশিউর রহমান 
  দিনাজপুর জেলার চেহেলগাজী ইউনিয়নের গোপালগঞ্জ বাজারে কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে গণতন্ত্রের মা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং জাতির জনক, প্রয়াত রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের স্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নির্বাচনী লিফলেট বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানের আয়োজক আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা জনাব মোস্তফা কামাল মিলন। তিনি উপস্থিত জনগণকে উদ্দেশ্য করে বলেন, “জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আমরা আশা করি, এই ধরনের উদ্যোগ মানুষকে রাজনৈতিকভাবে আরও সচেতন করবে।”
সংগঠনের সংগ্রামী আহ্বায়ক মাহফিজুল ইসলাম মাসুম বলেন, “বেগম খালেদা জিয়ারের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। আমাদের কর্তব্য হলো সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া।” বিপ্লবী সদস্য সচিব হাজী ইকবাল টারজানও অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং নির্বাচনী প্রক্রিয়ার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক বরকত হোসেন মামুন, সাহিদ খাঁন শাহিন, এক নম্বর সদস্য মোঃ নুর আলম সোহেল, যুগ্ম আহ্বায়ক জামিউল ইসলাম জামু, জেলা সদস্য ডাক্তার মশিউর রহমান, মোঃ হৃদয় ইসলাম, মাহবুব আলম, পৌর যুগ্ম আহ্বায়ক সোহেল ইসলাম ও মোঃ মতি ইসলাম। তারা সকলে মিলে লিফলেট বিতরণ কার্যক্রমকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সদর উপজেলা ক্রীড়া সংসদের যুগ্ম আহ্বায়ক বৃন্দ—মোঃ শামীম, তারেক, পলাশ এবং সিনিয়র সদস্য আবিরের পাশাপাশি ফুলবাড়ী উপজেলার নবগঠিত কমিটির নেতৃবৃন্দও উপস্থিত থেকে জনগণের মধ্যে উৎসাহ ও সমর্থন বৃদ্ধিতে অংশ নেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের কার্যক্রমের মাধ্যমে তারা জনগণের মধ্যে নির্বাচনী সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ারের পক্ষে সমর্থন আহরণের লক্ষ্য নিয়ে কাজ করছে। উপস্থিত নেতারা সবাই মিলে জনগণকে নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ দিনব্যাপী উচ্চশিক্ষার দক্ষিণ এশীয় সম্মেলনে রাবিপ্রবি উপাচা

1

মৌলভীবাজার চেম্বার নির্বাচন,আপীল করার পর চুরান্ত ফলাফল

2

নোয়াখালীতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

3

বগুড়ায় দুর্বৃত্তদেরিকাঘাতে ব্যবসায়ী আবু বকর আহত।

4

হবিগঞ্জে প্রচন্ড শীতে গরম কাপড়ের দোকানে ক্রেতাদের উপচে পড়া

5

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন অবস্থায় মূল্যমানের চোর

6

পোরশায় উপজেলা পর্যায়ে তারুণ্যের উৎসব/ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে

7

লোহাগড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

8

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যা

9

গাজায় ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাবের শর্তগুলো

10

মৌলভীবাজার জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

11

নরসিংদী আবারও ভূমিকম্পে আতন্ক, রাস্তায় নেমে এলো মানুষ

12

*নীলফামারীর কিশোরগঞ্জে বৃদ্ধাকে গলাকেটে হত্যা; র‌্যাবের যৌথ

13

চুনারুঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

14

বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন

15

নয়াপাড়া ইউনিয়নে তিনজন মাদকসেবী আটক করেছে ইউএনও

16

সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করবো খোকন তালুকদার

17

গ্যাস সংকটে উত্তাল যাত্রাবাড়ী-শনিরআখরা: সড়ক অবরোধে স্থবির ঢ

18

ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা-আখাউড়ার মনোনয়ন নিয়ে তৃণমূলের ক্ষো

19

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৫ রংপুর বিভাগীয় পর্যায়ে দিশবন্দী হাতি

20