জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত


মোঃ রাতুল হাসান লিমন

 মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের রেশ বাংলাদেশ সীমান্তে প্রাণ কেড়ে নিল। কক্সবাজারের টেকনাফে মিয়ানমার দিক থেকে আসা গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং তেচ্ছীব্রিজ এলাকায় মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে এক শিশু নিহত হয়েছে। রোববার (১০ জানুয়ারি) সীমান্তসংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের কাছাকাছি অবস্থান করা মিয়ানমারের ভেতর থেকে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। এর একপর্যায়ে একটি গুলি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ অংশে এসে লাগে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
ঘটনার পরপরই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। আতঙ্কিত ও ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা সড়কে নেমে প্রতিবাদ জানায়। তারা সীমান্তে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
গত কয়েকদিন ধরে মিয়ানমারের রাখাইন প্রদেশে চলমান সহিংসতার কারণে সীমান্ত এলাকায় গোলাগুলির শব্দ নিয়মিত শোনা যাচ্ছে। দেশটির সেনাবাহিনী, আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ অব্যাহত রয়েছে।
এর আগেও সীমান্তে সহিংসতার প্রভাব পড়েছে বাংলাদেশে। গত বৃহস্পতিবার মিয়ানমার দিক থেকে আসা গুলিতে এক বাংলাদেশি জেলে আহত হন।
এ ঘটনায় সীমান্ত এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, সীমান্তে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার না করা হলে এমন প্রাণহানির ঝুঁকি বাড়তেই থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনা ও কামালের সব সম্পত্তি রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার

1

কাহালুর কালাই ঘোনপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া

2

জামালপুর-২ আসনে নির্বাচনি উত্তাপ

3

যাত্রী পারাপার সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক আ

4

নোয়াখালীতে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অপসারণ

5

স্কুলে দীর্ঘ ছুটির ফাঁদে পড়াশোনা শিকেয় ওঠে

6

ধোবাউড়ায় নির্বাচনী অফিস সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে নিহত ১,

7

ভারতের ইসলামী চিন্তাবিদ বক্তা হাফেজ ক্বারী মাওলানা ইয়াছিন বর

8

আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের টেস্ট সির

9

খালিয়া ইউনিয়নে উঠান বৈঠক: বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলেন জের

10

ময়মনসিংহে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটসের ২৩৩তম স্কাউটিং কোর্স

11

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়ো

12

দিনাজপুরের ৬ আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র ক্রয়

13

ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনি

14

নিখোঁজের তিন দিন পর কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

15

ময়মনসিংহ-৬ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক

16

বগুড়ায় দুর্বৃত্তদেরিকাঘাতে ব্যবসায়ী আবু বকর আহত।

17

সাদুল্লাপুরে শিক্ষিকার গালকাটা ঘটনায় প্রাক্তন স্বামী গ্রেফতা

18

গজারিয়ায় দুই প্রবীণ সাংবাদিককে স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

19

পাল্টাপাল্টি হামলা-অগ্নিসংযোগের পর বিএনপি ও জামায়াত সংঘর্ষ

20