জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ত্রিশালে প্রতিপক্ষের হামলায় আহত-১

আব্দুল্লাহ আল ফাহাদ 
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার নওধার ৬নং ওয়ার্ডের নজর আলী ফরাজি বাড়িতে প্রতিপক্ষের
অতর্কিত হামলায় মৃত মেহের আলীর ছোট ছেলে 
শাহ আলম(৪৫) গুরুতর ভাবে আহত হয়। এ সময় তাদের বাড়িঘরেও ব্যাপক ভাঙচুর করা হয়।

পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, বসত ভিটার সীমানা প্রাচীরে থাকা ১টি জিগা গাছ কেন্দ্র করে বিবাদীগন ১/ মোঃ রেদুয়ান(২২), পিতা মোঃ রফিকুল ইসলাম, ২/ মোঃ রফিকুল ইসলাম (৪৫),৩/ কামরুল ইসলাম(৫০), ৪/ শফিকুল ইসলাম শফি(৪০),৫/ তরিকুল ইসলাম (৩৫), সব পিতা আঃ বারেক ৬/ আঃ বারেক(৬৮)পিতা মৃত সুবেদ আলী, ৭/ রোকেয়া খাতুন(৬৫) স্বামী আঃ বারেক, সব সাং নওধার ৬নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা। বিবাদীগন বসত ভিটার সীমানায় থাকা ১টি জিগা গাছ জোর পূর্বে কেটে নিয়ে যায়। এ-সময়  বাদী মোঃ শাহজাহান মিয়া (৫৩) এ-র ছোট ভাই শাহ আলম বাধা দিতে আসলে শত্রুতার আক্রোশে ধারালো দা,লোহার রড,ডেগার, বাঁশের লাঠিসহ দেশীয় মারাত্মক অস্ত্র-সস্ত্রে সজ্জিত হইয়া 
শাহ আলমকে গুরুতর ভাবে আহত করেন। 

এবিষয়ে জানতে চাইলে আহত শাহ আলমের বড় ভাই শাহজাহান মিয়া(৫৩) বলেন, সামান্য একটা জিগা গাছ কেন্দ্র করে ওরা আমার ছোট ভাই কে মারাত্মক ভাবে আহত করে। আমি সরকারের কাছে  এর বিচার চাই। 

 এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত থাকা রত্না খাতুন বলেন, আমি ও আমার দেবর শাহ আলম বাড়িতে বসে ছিলাম। ওরা পূর্ব শত্রুতার আক্রোশে অতর্কিত ভাবে আমাদের বাড়ি ঘরে আক্রমণ চালায়, শাহ আলম ও আমি বাধা দিতে চাইলে ওরা আমার দেবর কে হত্যা করার উদ্দেশ্যে মাথার বাম পাশে পরপর দুইটি কোপ মারিয়া চলে যায়। এসময় ওরা আমাকে এলোপাথাড়ি ভাবে পিটায়। আমার গলায় আট আনা ওজনের সোনার চেইন যার বর্তামান বাজার মূল্য আনুমানিক ৯০,০০০ টাকা নিয়ে যায়। আমি সরকারের কাছে এটার একটা সুস্থ বিচার চাই। 

আহত শাহ আলম বলেন, ওরা আমাকে জবাই করে মেরে ফেলতে চেয়েছিল। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমরা গরিব বলে কি এর বিচার পাবো না। আমি সরকারের কাছে তাদের বিচার চাই। 

এ বিষয়ে ত্রিশাল থানা অফিসার ইনচার্জ (ওসি)
মুনসুর আহমেদ বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা দেশের মত সরাইলে ও পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্নীতি বির

1

আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা

2

দিনাজপুরে ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন নিয়ন্ত্রণে করণীয়

3

ধানের শীষ নির্বাচিত হলে গণতন্ত্রের যাত্রা শুরু হবে: তারেক রহ

4

দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সং"ঘর্ষ অন্তত ১৫ জন আ"হ"ত

5

কো-অপারেটিভ প্রেসক্লাব ময়মনসিংহ জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক ম

6

ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে সিলেটের তরুণদের সঙ্গে মতবিনিময় করলেন ত

7

ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা-আখাউড়ার মনোনয়ন নিয়ে তৃণমূলের ক্ষো

8

ত্রিশালে ভূমিদস্যু বাবুলকে গ্রেফতার দাবিতে মানববন্ধন

9

নরসিংদী-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সরদার সাখাওয়াত হ

10

বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দ

11

দেশে বন্ধ হচ্ছে ক্লিনফিডবিহীন স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন

12

মৌলভীবাজারে বিএনপি যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য

13

নওগাঁর নিয়ামতপুরে হাঁস পালন করে স্বাবলম্বী বেকার যুবক আরিফ

14

নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১

15

জনসমুদ্র সিপাহী বিপ্লব সেনবাগ ও আংশিক সোনাইমুড়ী আসনের প্রার

16

তাড়াশে ঈদগাহ মাঠ দখল নিয়ে সংঘর্ষ

17

নিয়ামতপুরে সড়কে কাঁচা বাজার জনদুর্ভোগ চরমে

18

জাল সার্টিফিকেট ও ভুয়া নিয়োগে শিক্ষকের চাকুরী করার অভিযোগ

19

উত্তর ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে রাস্তা নি

20