MD. Manik Mia
প্রকাশঃ 7-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে বাংলাদেশ স্বরাজ পার্টি (বিএসপি)র আত্মপ্রকাশ

সিলেটে  নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির অঙ্গীকার’ স্লোগানে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ স্বরাজ পার্টি (বিএসপি)। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতেই দলটির আত্মপ্রকাশ বলেছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আত্মপ্রকাশের ঘোষণা দেন নেতৃবৃন্দ। এসময় নেতারা দল গঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং প্রেক্ষাপট তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নবগঠিত দল বিএসপি’র সিলেট বিভাগের সভাপতি মাসুদুর রহমান চৌধুরী (মসুদ মিয়া) বলেন, "বাংলাদেশ স্বরাজ পার্টি" শুধুমাত্র আরেকটি নতুন দল নয়, এটি একটি আধুনিক, সময়োপযোগী ও মূল্যবোধভিত্তিক রাজনৈতিক চেতনার বহিঃপ্রকাশ।
বর্তমানে দেশের রাজনীতি পুরনো ও জরাজীর্ণ কাঠামোর বেড়াজালে আবদ্ধ। প্রচলিত দলগুলোর ব্যর্থতার কারণে দেশ আজ রাজনৈতিক দিকনির্দেশনা, নীতি ও আদর্শহীনতায় ভুগছে বলেন নেতৃবৃন্দ।
বিএসপির মসুদ মিয়া বলেন, “মানুষ অনেক সময় তার স্বপ্নের চেয়েও বড় হয়। আমাদের স্বপ্ন সীমিত হলেও, আমাদের দৃষ্টিভঙ্গি উন্নত, লক্ষ্য সুদূরপ্রসারী। আমরা চাই বাংলাদেশ হোক পৃথিবীর বুকে অনন্য এক রাষ্ট্র।
একদিকে অর্থনৈতিক বৈষম্য, অন্যদিকে আদর্শিক বিভাজন জাতিকে দুর্বল করে তুলছে। এ অবস্থায় জাতীয় ঐক্য এবং সুশাসনের বিকল্প নেই। গণতন্ত্রের চর্চা হাজার বছরের পুরনো হলেও, আজো তা অনেক ক্ষেত্রে অপূর্ণ থেকে গেছে। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে একটি নতুন রাজনৈতিক চিন্তার দল গঠনের প্রয়োজন ছিল বলেই "বাংলাদেশ স্বরাজ পার্টি"র আত্মপ্রকাশ। দেশের দীর্ঘদিনের বঞ্চনা, চাপা ক্ষোভ ও নাগরিক অধিকার হরণ—এসব কষ্টেরই প্রতিফলন হচ্ছে বিএসপির আত্মপ্রকাশ।
সংবাদ সম্মেলনে বিএসপি’র প্রতিষ্ঠাতা আহ্বায়ক গিয়াস উদ্দিন আহমদ বলেন, নতুন রাজনৈতিক আদর্শ ও ভবিষ্যতের জন্য একটি রূপরেখা তৈরির লক্ষ্যেই তারা দেশের মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান। দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে এই নতুন রাজনৈতিক আন্দোলনে যুক্ত হয়ে একটি উন্নত, ন্যায্য ও মানবিক বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্বরাজ পার্টির (বিএসপি) প্রতিষ্ঠাতা আহ্বায়ক গিয়াস উদ্দিন আহমদ, বিএসপি’র সিলেট বিভাগের সভাপতি মাসুদুর রহমান চৌধুরী (মসুদ মিয়া), বিএসপি’র সিলেট জেলার সভাপতি হারুন রাজা চৌধুরী, বিএসপি’র সিলেট বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী তোফায়েল আজম, বিএসপি’র সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল চদ্ৰ ধর, বিএসাপর সিলেট জেলার সহ-সাংগঠনিক সম্পাদক দুধু মিয়া, বিএসপি’র সিলেট জেলার সদস্য বাবরু মিয়া, অশীল মিয়া, মো. বশির মিয়া, আরজু মিয়া, ফুরাই চন্দ্র দেবনাথ, সাজ্জাদ আলী, ফারুক মিয়া, মিনা বেগম চৌধুরী, মো. সানুর মিয়া, আনহার আলী প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎কুষ্টিয়া দৌলতপুরে তাজা মোটর শেল উদ্ধার

1

টেপ বল বিপিএল টুর্নামেন্টের ফাইনালে বিজয় খুলনা টাইগার্স

2

প্রবাসী জীবন কাটিয়ে ভাই বোনদের মানুষ করা লিয়াকত, মানবতার ভ

3

পাবনা-৩ আসনে এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশা খন্দকার আকতার হোসে

4

পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ গোলকাঠ জব্দ

5

নওগাঁর নিয়ামতপুরে দেশ নেত্রীর জন্য দোয়ার আহ্বান

6

শিক্ষক যখন শোষক: কোচিং বাণিজ্যের ‘জিম্মি দশায়’ শিক্ষার্থীরা

7

মঠবাড়িয়ায় ঝুকিপূর্ণ ব্রিজ নিয়ে দুর্ভোগে তিন গ্রামের মানুষ ‎

8

দীপু দাস হত্যার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ

9

ভুয়া তথ্যে দিয়ে পাসপোর্ট করতে এসে নারায়ণগঞ্জে রোহিঙ্গা যুবক

10

টাঙ্গাইল-৭ আসনের বিএনপির প্রার্থীকে সমর্থন দিল জাতীয় পার্টি

11

নয়ন সম্মুখে নেই তুমি, তবুও আছ নয়নে

12

দিনাজপুর জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা

13

বিএনপির এবং জামায়াত মনোনীত প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

14

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল সহ এক যুবক আটক

15

কলমাকান্দায় ভিক্ষুক পূর্ণবাসনে ২৫ জনকে সহায়তা প্রদান

16

জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি :

17

পাঁচবিবিতে ইয়ানুর হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের যৌথ অভি

18

মণিরামপুরে সাইবার বুলিংয়ে বনিতার সেমিনার

19

নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিসের মনোনয়ন নিলেন খন্দকার আনোয়ার

20