জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সুবর্ণচরে নবাগত ইউএনও এর সাথে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা

মোঃ ফখরুল মোস্তফা 
নোয়াখালী সুবর্ণচরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকিব ওসমান এর সঙ্গে সুবর্ণচর উপজেলা  প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার  (২ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নবাগত ইউএনও সকলকে স্বাগত জানিয়ে প্রশাসন ও সাংবাদিক একে অপরের পরিপূরক বলে মন্তব্য করেন।মতবিনিময়কালে উপস্থিত ছিলেন— উপজেলা  প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক আবুল বাসার, সদস্য সচিব আব্দুল আজিজ, ক্লাবের সদস্য ইমাম উদ্দিন সুমন, 
 দেলোয়ার হোসেন রাজু, আহসান হাবীব, তানভীর ইরাক, ফোরকান উদ্দিন সুজন,ডাক্তার হামিদ উল্যাহ 
 ফখরুল ইসলাম, ফখরুল মোস্তফা প্রমুখ। 

সভায় উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা তাদের লেখনীর মাধ্যমে সমাজের ইতিবাচক দিক যেমন তুলে ধরেন, তেমনি অসঙ্গতিগুলোও প্রকাশ করেন। প্রশাসন ও সাংবাদিকরা পরিপূরক,সাংবাদিকরা প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করলে সমাজ ও রাষ্ট্র উভয়ই উপকৃত হবে। আমি আশাবাদী, সাংবাদিকরা অতীতের মতোই গঠনমূলক ও ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে সুবর্ণচরের উন্নয়ন ও সুশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।’ এসময় সাংবাদিকরাও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতকে ধসিয়ে দিল বাংলাদেশ

1

১২ নং আছিম পাটুলী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড এর ভোট কেন্দ্র পরিবর্তন

2

কালিগঞ্জে ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে ইউনিয়ন পর্যায়ে খ

3

কোম্পানীগঞ্জে মদসহ মাদক ব্যবসায়ী আটক

4

জামালপুরে ১৩শত ১ বোতল বিদেশী মদসহ ৩ জন মাদকচক্রের সদস্য গ্রে

5

দিনাজপুর জেলার পুলিশ সুপার মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা

6

সোনারায় ইউপি'র সাবেক চেয়ারম্যান তারাজুল এর কবর জিয়ারত করল

7

নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার ডাক

8

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত গজারিয়ার জেসমি

9

কিশোরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ উদ্

10

বগুড়া শেরপুর মির্জাপুরে ১৫৭টি ১০০০ টাকার জাল নোটসহ ৩ জাল কার

11

করিমউল্লাহ মার্কেটসহ বিভিন্ন স্থান থেকে ৪২২টি চোরাই মোবাইল উ

12

ভোলায় দ্বিতীয় দিনের মতো অভ্যন্তরীণ ৫ রুটে বাস সিএনজির ধর্ম

13

দিনাজপুরের ফুলবাড়িতে ২৯ বিজিবির ৩৮ হাজার বিদেশি মদ ও ভারতীয

14

বাস এবং ইয়াবাসহ তিন জন গ্রেফতার

15

নড়াইলে ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা গ্রেফতার

16

লেখাপড়ার মানোন্নয়ন করতে অভিভাবকদের সাথে শিক্ষকদের মতবিনিময়

17

অতিরিক্ত লোডে ভয়াবহ দুর্ঘটনা: পাটবোঝাই ট্রাকে আগুন

18

মাগুরায় বড় সড়ক দূর্ঘটনার হাত থেকে বেচে গেলো ছাএ-ছাএীরা

19

ইলিয়াস আলী নিখোঁজের ১৩ বছর আজ

20