জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে খেজুরের রস সংগ্রহের কাজে ব্যস্ত গাছি

মেহেদী হাসান

 দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া ইউনিয়নের দলারদর্গা টু নবাবগঞ্জ রোডের তিখুর নামক স্থানের পাশেই খেজুরের রস সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছেন গাছী।রবিবার (২১ ডিসেম্বর)  দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় যে,

খেজুরগাছ থেকে রস সংগ্রহের জন্য  প্রায় একশত গাছে নলি তৈরির কাজ করতে দেখা যায় কয়েকজন গাছিকে।


শীতকালের সঙ্গে জড়িয়ে আছে খেজুরের রস। শীতের সকালে কাঁপতে কাঁপতে খেজুরের রস পানের স্মৃতির সঙ্গে জড়িয়ে যায় এই রস দিয়ে বানানো গুড়-পাটালির পিঠা-পায়েস। দেশের অন্যান্য অঞ্চলের মতো উত্তরের জেলা দিনাজপুরের নবাবগঞ্জে  জেঁকে বসতে শুরু করেছে শীত। শীতে খেজুরগাছ থেকে রস সংগ্রহের জন্য গাছিদের মধ্যে কর্মচাঞ্চল্য শুরু হয়েছে।গাছিদের সঙ্গে কথা বলে জানা যায়, শীতের শুরুতে কার্তিক মাসের মাঝামাঝি থেকে খেজুরগাছের রস সংগ্রহের জন্য কাটার কাজ শুরু হয়। এভাবে কয়েক দিন রেখে দেওয়া হয়। ১০ থেকে ১৫ দিন পর কাটা অংশে চোখ বা নলি তৈরি করা হয়। এই নলি দিয়ে রস ঝোলানো মাটির হাঁড়িতে গিয়ে পড়ে। যেদিন হাঁড়ি ঝোলানো হয়, পরের দিন সকালে বা বিকেলে গিয়ে রসসহ হাঁড়ি নামিয়ে আনেন গাছিরা। তাই শীতের সকালে বা বিকেলে মানুষের পদচারণা বেড়ে যায়। আবার এলাকার অনেক লোকজন গাছতলা থেকেই পানের জন্য রস কিনে নিয়ে যায়।

খেজুর রস গাছী বলেন, ❝খেজুর রস সংগ্রহ করে খুব একটা লাভ যে হয় তা না, তবে মৌসুমি আয়ের পথ বলে এটা করেন।❞

নবাবগঞ্জের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন,  ❝উপজেলার বেশ কয়েক জায়গায় এবার খেজুর গাছে রস লাগানোর খবর পাওয়া গেছে এবং কৃষকরা লাভবানও হচ্ছে।❞

ভারপ্রাপ্ত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সোলায়মান হোসেন মেহেদী বলেন, ❝খেজুরের রস খাওয়া যেমন উপকারী তেমনি ঝুঁকিপূর্ণ কারণ নিপাহ ভাইরাস সংক্রমণের আশংকা থাকে।❞

 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে ময়মনসিংহে ভোটের গাড়ির বর্ণ

1

সদরপুরে মাদ্রাসা পড়ুয়া ১১বছরের শিশু মেয়ে পিতার দ্বারা ধর্ষণে

2

সানরাইজ আইডিয়াল একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃত

3

উত্তোলনের রেকর্ড বিক্রিতেধস সংকটে পার্বতীপুরের মধ্যপাড়া শিল

4

নাসিরনগরে নানান আয়োজনে খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদ

5

মাদারীপুরে প্রস্তাবিত নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য

6

হাইমচরে গাছ ও গাছি সংকটে বিভিন্ন ইউনিয়ন থেকে বিলুপ্তির পথে খ

7

নয়ন সম্মুখে নেই তুমি, তবুও আছ নয়নে

8

টঙ্গীতে দুই সন্তানকে হত্যার দায় স্বীকার মায়ের

9

নোয়াখালীর সেনবাগে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন আটক

10

দেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট শাওমি

11

চুনারুঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

12

মঠবাড়িয়ায় ঝুকিপূর্ণ ব্রিজ নিয়ে দুর্ভোগে তিন গ্রামের মানুষ ‎

13

মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

14

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার নতুন অফিস উদ্বোধন

15

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পাংশায় বিএনপির বিশাল র‌্যালি ও সম

16

চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধ

17

ইন্টারনেট আছে-স্পিড নেই, ডিজিটাল শিক্ষার নামে লুটপাট

18

লংগদুতে জামায়াতের বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্

19

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে আওয়ামী লীগের সমর্থকেরা

20