জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঈশ্বরগঞ্জে ‘ফ্রি’ ভেটেরিনারি সেবা

জুনাঈদ আল হাবিব

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খামারিদের জন্য বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পৌরসভার চর হোসেনপুর গ্রামে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী এই সেবা কার্যক্রম আয়োজন করা হয়।

সরকারের জনমুখী এই ক্যাম্পেইনের লক্ষ্য ছিল—প্রান্তিক খামারি ও পশুপালকদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। ক্যাম্পে ভেটেরিনারি বিশেষজ্ঞ দল গবাদিপশু ও হাঁস-মুরগীর রোগ-প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ টিকা প্রদান করেন। একই সঙ্গে পশুর অপুষ্টি ও উৎপাদনশীলতা কমে যাওয়ার অন্যতম কারণ কৃমিনাশক সমস্যার সমাধানে বিনামূল্যে কৃমিনাশক ওষুধ বিতরণ করা হয়।

স্থানীয় চর হোসেনপুরসহ আশপাশের এলাকার শতাধিক খামারি তাদের গরু, ছাগল ও হাঁস-মুরগী নিয়ে ক্যাম্পে অংশ নেন। বিনামূল্যে এই জরুরি সেবা পেয়ে তারা প্রাণিসম্পদ বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম বলেন,
“গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই আমাদের এই উদ্যোগ। নিয়মিত টিকাদান ও সঠিক চিকিৎসা প্রাণিসম্পদ খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করবে।”

তিনি আরও জানান, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে এমন আরও বেশ কয়েকটি ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জান্নাতুল মাওয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট, লাইভস্টক ফিল্ড এসিস্ট্যান্ট ও লাইভস্টক সার্ভিস প্রোভাইডারবৃন্দ।

এই বিনামূল্যের ক্যাম্পেইনটি খামারিদের মধ্যে প্রাণিস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং স্বাস্থ্যকর পশুপালন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

1

বিএনপি'র নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হেলিকপ্টারযোগে গ্রামে

2

হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নৌ অঞ্চলের কমান্ড

3

যশোরে স্বর্ণের বারসহ আটক-২

4

সুবর্ণচরে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা

5

রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে অতিরিক্ত দায়িত্বে

6

ভোটের অধিকার বনাম ভাতের লড়াই

7

সুবর্ণচরে যুবদল নেতাকে বরণে মোটরসাইকেল শোভাযাত্রা.

8

বগুড়ার ধুনট উপজেলায় বিষপানে রোমেল (২৫) নামে এক যুবকের মৃত্যু

9

হিলিতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প

10

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইকবাল চৌধুরীর প্রার্থীতা ঘো

11

নিয়ামতপুরে কেন্দ্রীয় শিশুপার্কের বেহাল দশা

12

চট্টগ্রামে তিনটি আসনে বিএনপির প্রার্থী বদল সালাউদ্দিনের পরিব

13

সরাইলে সুমন হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

14

গোয়ালন্দে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে প্রভা

15

সাংবাদিক সোহেলের পিতার মৃত্যুতে আনোয়ারা সাংবাদিক সমিতি’র শোক

16

নেত্রকোণার দুর্গাপুরে বিজিবির অভিযানে ফেন্সিডিলের চালান জব্দ

17

সিলেট নগরে কলেজপড়ুয়া মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

18

দৌলতপুরে 'উপজেলা প্রশাসন কাপ' ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কর

19

কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিক

20