জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার

আশরাফ গোলাপ
ময়মনসিংহের নান্দাইলে মানসিক ভারসাম্যহীন  আব্দুল মজিদ নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের রসুলপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্দুল মজিদ (৫৯) ত্রিশাল থানার রামপুর ইউনিয়নের বীর রামপুর উজানপাড়া গ্রামের আলতাব আলীর পুত্র। নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের রসুলপুর জামে মসজিদের পাশে জনৈক তারিকুলের দোকানের সামনে খড়ের ওপর বিছানো ছেঁড়া কাঁথায় ওই বৃদ্ধের মরদেহ পড়ে ছিল। তার পরনে ছিল লুঙ্গি ও সোয়েটার, পাশে পড়ে ছিল একটি কম্বল। এ সময় তার বাম পায়ে একটি লম্বা লোহার শিকল তালাবদ্ধ অবস্থায় ছিল।

স্থানীয়রা জানান, ওই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি ঈশ্বরগঞ্জ ও নান্দাইলের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। শনিবার বিকালেও রসুলপুর গ্রামে তাকে অবস্থান করতে দেখা গেছে। রোববার ভোরে স্থানীয়রা তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে কাছে গিয়ে দেখেন তিনি মৃত।

ধারণা করা হচ্ছে- রাতের কোনো এক সময় তীব্র শীত বা অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ জানান, গ্রামপুলিশ মাজাহারুল ইসলামের মাধ্যমে খবর পেয়ে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

নান্দাইল থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়ায় ৫'শ কৃষকের মাঝে বিনামূল্যে ধান, সরিষা, শাকসবজির

1

নিয়ামতপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বি

2

ধাপেরহাট বাজার বণিক সমবায় সমিতির অফিস উদ্ধোধন

3

নিয়ামতপুরে ভিন্ন মাত্রায় তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন

4

কোম্পানীগঞ্জে বিএনপির গণসমাবেশে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন

5

‎কেশবপুরে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

6

ইসলামপুরের নাপিতের চর সড়কে ‘মরণফাঁদ’: গালপুরা ব্রিজে আবারও ট

7

আটঘরিয়ায় মহিলা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মা

8

ভোলাগঞ্জে সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা

9

চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তু

10

চাঁপাইনবাবগঞ্জে তিন আসনেই দলীয় প্রতীক বরাদ্দ

11

ভেড়ামারায় মুখ পুড়িয়ে ও পুরুষাঙ্গ কেটে অজ্ঞাত ব্যক্তিকে হত্যা

12

সাংবাদিকের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক

13

টেকনাফ হ্নীলায় ৫০ হাজার ইয়াবা বোঝাই সিএনজি জব্দ

14

রাজশাহীতে সরকারি রাস্তা দখল করে আওয়ামীলীগ নেতা আওয়ালের বহুতল

15

বহবলদিঘী বাজার জামে মসজিদের শুভ উদ্বোধন

16

সাংবাদিকদের কলম জাতির বিবেক

17

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মানিকগঞ্জ-১ আসনের বিএনপির বিদ্রোহী

18

শহীদ ওসমান হাদী আধিপত্যবিরোধী আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা:

19

শাপলা কলি প্রতীকে ভোট চান সেনবাগের সুলতান মুহাম্মদ জাকারিয়া

20