জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

১৩ ঘণ্টার ব্যবধানে এক্সপ্রেসওয়েতে নিহত ৩

 ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের সিরাজদীখান ও শ্রীনগর উপজেলায়

 পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মোট তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত 

হয়েছেন অন্তত ৭ জন।শুক্রবার (৯ জানুয়ারি) ভোর ৫টার দিকে সিরাজদীখানের

 কেয়াইন ইউনিয়নের নিমতলা রেলওয়ে স্টেশনসংলগ্ন মডার্ন গ্রিন সিটির সামনে

 পূর্বাশা পরিবনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি

 ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে

 যায়।এ ঘটনায় বাসের সুপারভাইজার তারেক (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। তার

 বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। এ ছাড়া বাসের অন্তত ৭ জন যাত্রী আহত হন।এদিকে 

একইদিন সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে 

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ফেরিঘাট এলাকায় আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

একটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হন।

নিহতরা হলেন—মতিউর রহমান (৫০) ও সোহেল রানা (৫০)। তাদের বাড়ি

 ঢাকার কেরানীগঞ্জে।এ বিষয়ে হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

 এটিএম মাহমুদুল হক বলেন, নিহতদের মরদেহ হেফাজতে রাখা হয়েছে। 

দুর্ঘটনা কবলিত যানবাহন হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা 

প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় যৌথ অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

1

পার্বতীপুরে ওলামা সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

2

ভূরুঙ্গামারীতে মহিলাদের নিয়ে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

3

উচ্চপদস্থ চাকরির মায়া ত্যাগ উদ্যোক্তা হলেন ভাঙ্গুড়ার কৃষিবি

4

তাড়াশে ঈদগাহ মাঠ দখল নিয়ে সংঘর্ষ

5

ব্রাহ্মণবাড়িয়া ৪ (কসবা -আখাউড়ায়) জনমনে জনপ্রিয় কবীর আহমেদ ভু

6

ইন্দুরকানী থানার সাঈদখালীর খালেকের দোতলা থেকে দিনমজুর মিজান

7

টাঙ্গাইলের ৩ বিদ্রহী প্রার্থী দল থেকে বহিষ্কার

8

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ সদর থানার অভিযান

9

বরগুনার তালতলীতে জলবায়ু কর্ম দিবস উপলক্ষ্যে আলোচনা ও সমাবেশ

10

ইটনায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত

11

সাভারে ছয় খুনির আসামি সম্রাট গ্রেফতার

12

সাগর পথে মালয়েশিয়া গমনকালে ১০জন দালালসহ ২৭৩ জন ভিকটিমকে আটক

13

জেলা প্রশাসকের প্রতিশ্রুতি বাস্তবায়ন সাটুরিয়ায় নতুন শীতবস্ত্

14

স্বাস্থ সেবার FWV–FPI–FWA চাকরিজীবীদের কর্মবিরতি শুরু

15

কয়রায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষ

16

নির্বাচিত হলে প্রথম দিনই ভোলা–বরিশাল সেতুর দাবিতে সংসদ গরম ক

17

ধানের শীষে ভোট চেয়ে বগুড়া সদরের বিএনপির লিফলেট বিতরণ ও গনসং

18

বরগুনায় ভুয়া ডিবি পরিচয় গ্রেফতার ০২

19

কিশোরগঞ্জে ব্যবসায়ীদের কমপ্লিট শাটডাউন

20