জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে ৪ ইউনিয়ন নিয়ে সামাজিক সম্প্রীতি ও দ্বন্দ্ব প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

এসএম শাহাদাত 
সীমান্ত অঞ্চলে সামাজিক সম্প্রীতি রক্ষা ও দ্বন্দ্ব প্রতিরোধে স্টেকহোল্ডার এনগেজমেন্ট ও কনফ্লিক্ট ম্যাপিং শীর্ষক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কালিগঞ্জে। মঙ্গলবার ১৮ নভেম্বর সকাল ১১টায় উপজেলার নলতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রূপান্তরের সাধারণ সম্পাদক কালিগঞ্জ পিএস সি সি টু গ্রুপের কুশুলিয়া ইউনিয়নের যুগ্ন আহবায়ক মারুফ হোসেন।প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন রূপান্তরের প্রজেক্ট কো-অর্ডিনেটর গাজী মফিজুর রহমান। তিনি বলেন“সামাজিক সম্প্রীতির ভিত্তিকে আরও সুদৃঢ় করতে স্থানীয় নেতৃবৃন্দ, যুব সমাজ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে একসাথে কাজ করতে হবে। দ্বন্দ্ব প্রতিরোধে সক্রিয় অংশগ্রহণ জরুরি।কর্মশালায় উপজেলার নলতা, ভাড়াশিমলা, তারালি ও চাম্পাফুল, ইউনিয়ন থেকে আগত ৩০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।৪ ইউনিয়ন মধ্যে শরিফুজ্জামানকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়।পরে প্রত্যেক ইউনিয়ন থেকে একজন পুরুষ ও একজন নারী নিয়ে ইউনিয়ন আহবায়ক কমিটি গঠন করা হয়। নলতা ইউনিয়নে আফজাল হোসেন যুগ্ম আহবায়ক, শিরীনা আক্তার  যুগ্ন আহ্বায়ক। ভাড়াশিমলা  ইউনিয়নে আমিরুল ইসলাম যুগ্ম আহবায়ক, জেসমিন আক্তার  যুগ্ম আহবায়ক। তারালি  ইউনিয়নে আব্দুর রাজ্জাক যুগ্ম আহবায়ক জাকিয়া সুলতানা কেয়া যুগ্ন আহ্বায়ক। চাম্পাফুল  ইউনিয়নে আবু বক্কর সিদ্দিক যুগ্ম আহবায়ক, মুন্নি পারভীন যুগ্ম আহবায়ক। অংশগ্রহণকারীরা এলাকার সামাজিক চ্যালেঞ্জ, বিরোধ ও সম্ভাব্য সমাধান নিয়ে মতবিনিময় করেন।অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারীরা রূপান্তরকে ধন্যবাদ জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৬ মাদকসেবীকে জেলহ

1

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুয়েট ভাইস-চ্

2

হেমন্ত হাওয়া

3

ঈশ্বরদীতে জুলাই শহীদদের স্মরণে ছাত্রশিবিরের ইসলামী সাংস্কৃতি

4

নিয়ামতপুর মডেল সপ্রাবিতে বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ

5

তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন নিয়ামতপুরে দুঃস্থ্য ও অসহায়দের

6

নারীর প্রতি সহিংসতা বন্ধে ঈশ্বরগঞ্জে উৎসবমুখর আয়োজন

7

জাতীয় পাটি থেকে মোঃ মাহমুদুল করিম মহেশখালী কুতুবদিয়া কক্সবাজ

8

বাউলদের উপর হামলা: ‘ন্যাক্কারজন ও উগ্র ধর্মান্ধদের কাণ্ড, মি

9

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ

10

৪নং সায়েস্তাবাদ ইউনিয়ানের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

11

সবাইকে কাঁদিয়ে, না ফেরার দেশে নাসিম আকন

12

মৌলভীবাজার জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

13

আটঘরিয়ায় কমিউনিটি স্কোরকার্ড বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

14

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিত

15

সরিষাবাড়ীতে পুষ্টি বিষয়ক আলোচনা সভা

16

দিনাজপুর সীমান্তজুড়ে ৪২ বিজিবির রেড অ্যালার্ট

17

লোহাগড়ায় এনপিপির উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত

18

একক আধিপত্যের যুগ শেষ, যুক্তরাষ্ট্র–চীন ‘জি–টু’ বাস্তবতার ইঙ

19

চট্টগ্রাম-২ আসনে কর্নেল আজিম উল্লাহ বাহারকে পূর্ণ মনোনয়ন প্র

20