জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিক শাওন আমিনের পরিবারকে নিয়ে ফেসবুকে মিথ্যা অপপ্রচার

 সোহরাওয়ার্দী খোকন 
দেশের সুনামধন্য সাংবাদিক শাওন আমিন ও তার পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। 

সোমবার (১ ডিসেম্বর) দৈনিক ভোরের ডাক পত্রিকার সাংবাদিক আজিজুল সরকার বাদি হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এতে ঠাকুরগাঁওয়ের কথিত সমন্বয়ক মিজানুর রহমান মিজানকে আসামি করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি সারোয়ার আলম খান। 

থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরিতে অভিযোগ করা হয়, ঠাকুরগাঁওয়ের কথিত সমন্বয়ক মিজানুর রহমান মিজান তার নিজস্ব ফেসবুক একাউন্টে সম্প্রতি দেশের সুনামধন্য সাংবাদিক শাওন আমিন ও তার পরিবারকে নিয়ে ফেসবুকে মিথ্যা অপপ্রচার করে একটি পোস্ট করে। শুধু অপপ্রচার নয় ওই পোস্টে সাংবাদিক শাওন আমিনের পরিবারকে নিয়ে অশ্লীল ভাষায়ও মন্তব্য করে কথিত সমন্বয়ক মিজান। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এ ঘটনায় দৈনিক ভোরের ডাক পত্রিকার সাংবাদিক বাদি আজিজুল সরকার বাদি হয়ে ঠাকুরগাঁও সদর থানা একটি সাধারণ ডায়েরি করেছেন।

সাংবাদিক আজিজুল সরকার বলেন, সাংবাদিক শাওন আমিন একজন জনপ্রিয় ব্যক্তি। হঠাৎ তাকে ও তার পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কথিত সমন্বয়ক মিজান উদ্দেশ্যেপ্রণিত ভাবে মিথ্যা অপপ্রচার করেছেন। এতে সাংবাদিক শাওন আমিন ও তার পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এজন্য আমি ব্যক্তিগত ভাবে থানায় বিচার চেয়ে জিডি করেছি।

তিনি বলেন, আমি বিশ্বাস করি আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে কথিত সমন্বয়ক মিজানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন। 

সাংবাদিক শাওন আমিন বলেন, মিজান সমন্বয়ক পরিচয় দিয়ে এলাকার অসহায় মানুষদের জিম্মি করে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। এনিয়ে সংবাদ করায় সে আমাকে ও আমার পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে বলে আশা করি। 

ঠাকুরগাঁও সদর থানার ওসি সারোয়ার আলম খান বলেন, সাংবাদিক শাওন আমিন ও তার পরিবার নিয়ে ফেসবুকে মিথ্যা অপপ্রচার করার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতে ইসলামী আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে বৈষম্যহীন বাং

1

হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও

2

লালমাইয়ে ৫৪তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষ

3

৩১ দফা বাস্তবায়নে জাকারিয়া বাচ্চুর নেতৃত্বে পার্বতীপুরের ঐ

4

বাংলাদেশের পোশাকের ব্যবসা দখলের আশায় ভারত

5

২৮ শে অক্টোবর সেই রক্তাক্ত বিভীষিকাময় দিন - সেলিম রেজা

6

নওগাঁর নিয়ামতপুরে সারা দেশের ন্যায় অষ্টম শ্রেণীর বৃত্তি পর

7

যশোর-২ আসনের নির্বাচনী মাঠে উত্তাপ বৃদ্ধি

8

সাঁথিয়ায় ভেলাবাইচকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত -

9

ভোলা-২ আসনে জোটের স্বার্থে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে নি

10

প্রশাসনিক উপজেলা ঘোষণা ও বাস্তবায়নের দাবীতে গণ স্বাক্ষর কর্ম

11

কুয়েত ঢাকা রুট থেকে উধাও জাতীয় পতাকাবাহী বিমান সিডিউল

12

জৈন্তাপুরের লাল শাপলা বিলের সৌন্দর্যে নতুন মাত্রা, তরুণ সাংব

13

কালিয়াকৈরে মানবাধিকার দিবস পালিত

14

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল জাম

15

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির প্রার্থী এমএ হান্নানের মনোনয়ন

16

ঈশ্বরদীতে পিস্তল হাতে ভাইরাল হওয়া সেই যুবক গ্রেফতার

17

নওগাঁর নিয়ামতপুরে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধ

18

সত্যি চুমু নাকি এআই

19

কুড়িগ্রামে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

20