জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইল-লোহাগড়ার মানুষের সেবক হতে চাই

রূপক মুখার্জি 

আমি আপনাদের নেতা হতে আসিনি, আমি এমপি হতেও আসিনি, আমি নড়াইল-লোহাগড়ার মানুষের সেবক হতে চাই।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলায় এখন একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। রাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নিরালস সংগ্রাম অব্যাহত রাখতে হবে আমাদের। ক্ষমতায় গেলে দুর্নীতি- সন্ত্রাস ও চাঁদাবাজিতে জিরো টলারেন্স নীতিতে থাকবে জামায়াতে ইসলামী। 

আগামীর বাংলাদেশ হবে ইসলামী সমাজ বিনির্মাণের বাংলাদেশ। অন্যায়-অত্যাচার, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ থাকবে না। সন্ত্রাস - চাঁদাবাজ মুক্ত এক নিরাপদ ও বাসযোগ্য নড়াইল গঠনই হবে আমাদের মূল লক্ষ্য।


শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০ টায় শহরের লক্ষ্মীপাশার ঐতিহাসিক মোল্লার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার আয়োজনে বিশাল এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নড়াইল জেলা জামায়াতের আমীর ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ আতাউর রহমান বাচ্চু উপরোক্ত কথা বলেন।


বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা হাদিউজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলীর সঞ্চালনায়  জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নড়াইলের নির্বাচন পরিচালক অধ্যাপক আব্দুস সামাদ, সহ-নির্বাচন পরিচালক মোঃ জামিরুল হক টুটুল, নড়াইল জেলা জামায়াতের  সুরা সদস্য মাওলানা আলমগীর হোসেন, মোঃ  এমদাদুল হক এমদাদ, নড়াইল জেলার নায়েবে আমীর মাস্টার জাকির হোসেন, জামায়াত নেতা আইয়ুব হোসেন খান, মোঃ সালাউদ্দিন আহমেদ, মোঃ সাইফুল আব্দার, হাফেজ মোঃ আব্দুল্লাহ আল আমিনসহ প্রমুখ।

জনসভা শেষে একটি বিরাট নির্বাচনী
মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উল্লাপাড়ায় যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত

1

ধুনটে ১০ ঘন্টার ব্যবধানে আবারও ভয়াবহ অগ্নিকান্ড

2

সমুদ্রতলের কেবল ক্ষতির অভিযোগে রাশিয়া থেকে আসা জাহাজ জব্দ ফি

3

সাতক্ষীরায় যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানবব

4

জনগনকে বৃদ্ধাঙ্গলী দেখালে রাজনীতি হয়না

5

রাজনৈতিক জনভিত্তি নেই বলেই একটি দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচা

6

দেশনেত্রীর শেষ বিদায়ে উপস্থিত ছিলেন না উপদেষ্টা মুশফিকুর রহম

7

কয়রা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে

8

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

9

দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ সহ

10

দিনাজপুরের বিরলে ব্রীজ নির্মাণ কাজ তদন্তে দুদক

11

সিরাজগঞ্জ জেলা জমঈয়তে আহলে হাদীসের কাউন্সিল অনুষ্ঠিত

12

শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদ

13

২শ বছরের ঐতিহ্য হারাতে বসেছে ঠাকুর মান্দার রাজখাড়া কালি মন্দ

14

বেলকুচিতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও আ

15

লোহাগড়ায় শিক্ষার্থীর শ্লীলতাহানির বিচারের দাবীতে বিক্ষোভ, ক্

16

মেয়েকে নিয়ে খালে ঝাঁপ দিলেন মা

17

কটিয়াদীতে নারী যাত্রী সেজে স্বর্ণের চেইন চুরি!চোর চক্রের সদ

18

সরাইলের শাহবাজপুর-শাহজাদাপুর সড়কের গার্ডার ব্রিজ নির্মাণে অন

19

নবীগঞ্জে কৃষিজমি থেকে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্টে ৫০হাজার

20