জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জের সেই মাদ্রাসায় ফের বিস্ফোরণ, আহত ১

মো নাজিউল্লাহ ভূইয়া 

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকায় উম্মুল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত মালামাল পরিস্কারের সময় ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রাজু (৩২) নামে এক শ্রমিক আহত হয়েছেন। আহত রাজু বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার বালিগ্রাম এলাকার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে।

গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে মাদ্রাসা ভবনের মালিক পারভিন বেগম রাজুকে সঙ্গে নিয়ে ভবনের ভেতরে পরিষ্কারের কাজ শুরু করেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে রাজুর পায়ে আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় ইকুরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।

তিনি আরও  বলেন, গত ২৬ ডিসেম্বর মাদ্রাসাটিতে প্রথম বিস্ফোরণের ঘটনার পর অনুমতি ছাড়া ভবনটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে ভবন মালিক পুলিশকে না জানিয়ে শ্রমিকসহ সেখানে প্রবেশ করে পরিষ্কারের কাজ শুরু করেন। মাদ্রাসাটিতে বিপুল পরিমাণ রাসায়নিক মজুদ ছিল। আমাদের অভিযান শেষ হলেও জননিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভবনটিতে প্রবেশ নিষিদ্ধ ছিল। ধারণা করা হচ্ছে, ভেজা রাসায়নিক রোদে শুকিয়ে যাওয়ার কারণে এই বিস্ফোরণ ঘটেছে। পুলিশের উপস্থিতিতেই ভবন পরিষ্কারের কাজ সম্পন্ন করা হবে।


উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১১টার দিকে উম্মুল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় মাদ্রাসার পরিচালক পলাতক শেখ আলামিনের দুই ছেলে উমায়েদ (১০) ও আবদুল্লাহ (৮), মেয়ে রাবেয়া (৬) এবং সিএনজি চালক জাকির হোসেন (৪৫) আহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ লিটার তরল রাসায়নিক ভর্তি কয়েকটি ড্রাম, চারটি ককটেল সদৃশ বস্তু, একটি ল্যাপটপ ও দুটি মনিটর উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মাদ্রাসার পরিচালক শেখ আলামিন এখনও পলাতক রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী সরকারের আমলে পিতৃহারা কন্যার আকুতিতে কাঁদলেন তারেক রহ

1

বেগমগঞ্জ দোকান কর্মচারী ও লোডআনলোড শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্

2

ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৮৭তম বার

3

তুহিন হত্যার প্রতিবাদে -সন্ত্রাসীদের দ্রুত শাস্তি চেয়ে ঝালকা

4

ত্যাগীও স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব আশিক আহমেদ কমল

5

জলাতঙ্ক নির্মূলে লোহাগাড়ায় পাঁচ দিনব্যাপী কুকুর ভ্যাকসিনেশন

6

চাঁপাইনবাবগঞ্জে মানবাধিকারের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

7

শিবচরে ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী নারীর মর্মান্তিক মৃ

8

দিনাজপুরে পুলিশ সদস্যদের ড্রাইভিং দক্ষতা যাচাই

9

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের অঙ্গীকার

10

শান্তিগঞ্জে খাদ্য বান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

11

রায়গঞ্জের আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

12

চরভদ্রাসনে কিশোরী কে অপহরণ করতে সন্ত্রাসী হামলা

13

নোয়াখালীতে থানার পাশে সুপার মার্কেট থেকে চুরি, ৯ ভরি স্বর্ণা

14

মাদারীপুর-২: আসনে মনোনয়ন বাতিলের দাবিতে রাজৈরে সমাবেশ

15

ফুলছড়িতে অপারেশন ডেভিল হান্টে ছাত্রলীগ নেতা জয় গ্রেপ্তার

16

শাহজাহান চৌধুরীর বক্তব্যে বিতর্কের ঝড়

17

আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধে সমাবেশ

18

উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে মাদারীপুর-৩ আসনের বিএনপির প্রা

19

দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

20