জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মণিরামপুরের খানপুর ইউনিয়ন যুব আন্দোলনের কমিটি গঠন

এস এম মামুন 

যশোরের মণিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার এশার নামাজের পর খানপুর ইউনিয়নের সাতনল বাজারে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত থেকে নতুন কমিটি অনুমোদন দেন। নবগঠিত কমিটিতে সভাপতি আবু রায়হান, সহ-সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মোতাহার ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,সাংগঠনিক সম্পাদক এম এম রায়হান আহমাদ, দপ্তর সম্পাদক সাকিব হোসেন,প্রচার সম্পাদক হাসিবুর রহমান, প্রকাশনা সম্পাদক আব্দুল মালেক,অর্থ সম্পাদক কবির হোসেন,যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক মনিরুজ্জামান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক রোকনুজ্জামান, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক বিল্লাল হোসেন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক সজিব হোসেন কে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বশীলদের মনোনীত করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুব সমাজকে ইসলামী আদর্শে গড়ে তোলা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামী যুব আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। খানপুর ইউনিয়নে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে নবগঠিত কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শেষে দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুর মডেল সপ্রাবিতে বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ

1

গাইবান্ধা গোবিন্দগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী'র মৃত্যু

2

ঝিনাইদহের মহেশপুরে নির্বাচনের প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ

3

ফরিদপুর-১ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী শাহ মোহাম

4

মিয়ানমার থেকে গুলি, টেকনাফে বাড়ির সামনে কিশোরী নিহত

5

বান্দরবানের আলীকদম সেনা জোন কর্তৃক অসচ্ছলদের অনুদান প্রদান

6

ভেড়ামারায় অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ

7

কালিগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

8

মানবাধিকার দিবস ২০২৫ ও নতুন বছর ২০২৬ উপলক্ষে মানবিক শুভেচ্ছা

9

রায়গঞ্জে নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ

10

নান্দাইলে ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

11

এতো মানুষের সামনে আমি কোনো অন্যায় করতে পারবো না

12

জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ

13

ঝালকাঠির দুটি আসনে ২৫জনের মনোনয়ন জমা

14

‎নওগাঁর নিয়ামতপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

15

পুলিশ সুপার কাপ” আন্তঃইউনিট ক্যারাম টুর্নামেন্ট ২০২৫-এর উদ্ব

16

বেগম খালেদা জিয়া রুহে মাগফিরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

17

দাওইল গ্রামের মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

18

মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

19

টাঙ্গাইলে জাতীয় পাটির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

20