জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁয় স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির সাবেক এমপি ডাঃ ছালেক চৌধুরী বহিষ্কার


আবু সায়েম
দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নওগাঁ–১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডা. ছালেক চৌধুরীকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রোববার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাকা পোস্টকে দেওয়া প্রতিক্রিয়ায় সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা ও সাবেক এমপি ডা. ছালেক চৌধুরী বলেন—
“বহিষ্কারের বিষয়টি এখনো আমি জানি না। এ ধরনের কোনো নোটিশ আমার কাছে আসেনি। আমি কোনো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করিনি। আমি মনোনয়নপত্র জমা দিয়েছিলাম এবং আজ আমার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ২০ জানুয়ারি পর্যন্ত প্রত্যাহারের সুযোগ রয়েছে। এরপর সেটি প্রত্যাহার না করলে তা শৃঙ্খলাভঙ্গ হতো।”
তিনি আরও বলেন—
“নেত্রীর মৃত্যুতে তারেক রহমান এই মুহূর্তে শোকাহত। দলের ভেতর থেকে যারা এসব কাজ করছে, তারা একদিন তার ফল ভোগ করবে।”
উল্লেখ্য, ডা. ছালেক চৌধুরী বিএনপির প্রার্থী হিসেবে ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ, জুন ১৯৯৬ সালের সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন, যা যাচাই–বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।
এদিকে একই আসনে এবারের নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে মনোনয়ন দিয়েছে বলে জানা গেছে।
বহিষ্কারাদেশটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত দলীয় প্যাডে জারি করা হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিনিয়াপলিসে গুলির ঘটনা ও ভাঙা আমেরিকার রাজনীতি

1

মাতুয়াইলের আচার বিক্রেতা বাসার মিয়ার এক অমলের ইতিহাস

2

আলীকদমে ম্রোদের ওপর হামলাকারী ’বাইট্টা জাফর’ সেনাবাহিনীর অভি

3

নিয়ামতপুরে সরকারি ঘর পেয়ে স্বাবলম্বী সোনাভান খাতুন

4

পোরশায় বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

5

সুনামগঞ্জে নতুন জেলা পুলিশ সুপার দায়িত্ব গ্রহন করেন।

6

ভাঙ্গুড়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১

7

সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডি

8

খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি: ডা. জাহিদ

9

যশোরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

10

চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলার প্র

11

মানবাধিকার কর্মী এনসিপি নেতা এড,মাহবুবকে এমপি নির্বাচিত করতে

12

মওলানা ভাসানী আমাদের গণতন্ত্র ও মানবাধিকারের সংগ্রামে চিরপ্র

13

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস, অল্পের জন্য

14

প্রধান শিক্ষক মান্নান শোকজ! করছেন দৌড়ঝাঁপ

15

৭.৮ মিলিয়ন আউন্স সোনা উত্তোলন করল সৌদি আরব

16

তারেক রহমানকে স্বাগত জানাতে স্পেশাল ট্রেনে জামালপুরের নেতাকর

17

ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

18

টেকনাফে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগ মহিলা সমাবেশ অনুষ্ঠ

19

নবাবগঞ্জে সহকারী অধ্যাপকের শেষ কর্মদিবসে ফুলেল ভালোবাসায় সিক

20