জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

যৌথ অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৫ রাউন্ড গুলি ও ০১টি ছুরি সহ আটক ০১


মোঃ হেলাল উদ্দীন
 অদ্য ১৯/০১/২০২৬ তারিখ রাত অনুমান ০২.২৫ ঘটিকার সময় টেকনাফ থানা পুলিশ ও নৌবাহিনীসহ যৌথ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউপিস্থ ০৮নং ওয়ার্ডের নাজির পাড়া সাকিনের অস্ত্রধারী সন্ত্রাসী ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী শামশুল হক প্রকাশ বদাফুলাসহ তার সহযোগীরা তার মালিকানাধীন তরমুজ খেতে ছাপড়ি ঘরে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশ ও নৌবাহিনীসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যৌথ অভিযান পরিচালনা করে  অস্ত্রধারী সন্ত্রাসী ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী শামশুল হক প্রকাশ বদাফুলা (৩৫), পিতা: নুর মোহাম্মদ, সাং-নাজির পাড়া, ০৮নং ওয়ার্ড. টেকনাফ সদর ইউপি, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজারকে গ্রেফতার করে। এ সময় অপর সহযোগী আসামী সাহাবুদ্দিন প্রঃ সাবু আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে কৌশলে দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামী শামশুল হক প্রকাশ বদাফুলা এর তরমুজ খেতের ছাপড়ি ঘরের ভিতর তল্লাশিকালে তার  দেখানো মতে মাটির নিচে গর্ত করে রাখা অবস্থায়  ১। ৭.৬২ মিঃ মিঃ ম্যাগাজিনসহ বিদেশী পিস্তল-০১টি, ২। ৭.৬২ মিঃ মিঃ পিস্তলের গুলি-০১ রাউন্ড, যাহার পারকিউশন ক্যাপের পিছনে ফায়ারিং পিনের আঘাত আছে এবং ঘরের চালায় বিশেষ কায়দায় পলিথিনের ভাঁজে লুকানোর অবস্থায় ৩। ৯ মিঃ মিঃ ম্যাগাজিনসহ বিদেশী পিস্তল-০১টি, ৪। ৯ মিঃ মিঃ পিস্তলের গুলি-০২ রাউন্ড, যাহার মধ্যে ০১ রাউন্ড গুলির পারকিউশন ক্যাপের পিছনে ফায়ারিং পিনের আঘাত আছে, ৫। শর্টগানের কার্তুজ-০২টি, ৬। ০১টি স্টিলের ছুরি, যাহার বাটসহ লম্বা ১৪.৬ ইঞ্চি উদ্ধার পূর্বক ১৯/০১/২০২৬ ইং তারিখ ভোর ০৪.১৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করে। 

উল্লেখ্য যে, অস্ত্র মামলায়-০১টি, বিদ্যুৎ আইনের মামলায়-০১টি, মারামারি মামলায়-০৩টি ও মাদক মামলায় ০১ টিসহ মোট=০৬টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত ধৃত আসামী শামশুল হক প্রকাশ বদাফুলা এর বিরুদ্ধে টেকনাফ মডেল থানার অস্ত্র মামলা-০২টি, ডাকাতি-০১টি, মাদক মামলা-০২টি ও মারামারি-০৬টিসহ সর্বমো= ১১টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

*গ্রেফতারকৃত ব্যক্তির নাম-ঠিকানাঃ*
শামশুল হক প্রকাশ বদাফুলা (৩৫), পিতা: নুর মোহাম্মদ, সাং-নাজির পাড়া, ০৮নং ওয়ার্ড. টেকনাফ সদর ইউপি, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরাদনগর ধামঘর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে কায়কোবাদের পক্ষে বিএন

1

বেনাপোল কাস্টমসের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা

2

জমে উঠেছে বিএনপির নির্বাচনি প্রচারণা

3

বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগ

4

মাদারীপুরে আ'লীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়ে সব পদ

5

রোগী শূন্য, বিল পূর্ণ: বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে কাগজে কলমে

6

বিষ্ণুপুর গ্রামে জমি বিরোধে উত্তেজনা

7

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ কাজির দেউড়ি জামান হোটেলে জরিমান

8

ভোলা বোরহানউদ্দিনে টবগী ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের মতবিনিময়

9

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে মুরাদনগরে

10

সরকারি হাসপাতাল গুলোতে টাকা দিও সেবা মেলে না, অসহায় গরিব মধ

11

স্থানীয় দিবসে উপেক্ষিত রাষ্ট্রীয় শোক

12

বগুড়ায় যথাযথ মর্যাদায় মহান সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়ে

13

টাইম ট্রাভেল করাবে গুগল ম্যাপ! নতুন ফিচার নিয়ে কৌতূহল

14

নওগাঁ জেলার হাপানিয়া সীমান্তে মাদকসহ আটক-১

15

চাঁন্দা ডাকাতের ত্রাসের রাজস্ত্ব, র‍্যাবের অভিযানে পিস্তলসহ

16

সুবর্ণচরে রশিদিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসার ছবক প্রদান ও কৃতি

17

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

18

বারহাট্টা নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বিরোধী প্রচারণা

19

ইসলামপুর ইউনিয়নে সরকারি সারের ডিলার অনিয়মে কৃষকদের চরম ভোগা

20