জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি'র মনোনয়ন বঞ্চিত শাহীন শওকতের সমর্থকদের সড়ক অবরোধ

মোঃ গোলাম জাকারিয়া 

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা সৈয়দ শাহিন শওকতের সমর্থকরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। রোববার বিকালে শিবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কের কানসাটে অবরোধ কর্মসূচি পালিত হয়। এতে আটকে পড়ে আমদানী পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন। 

প্রত্যক্ষদর্শী ও সড়ক অবরোধকারীরা জানান, বিকাল সাড়ে ৪ টার দিকে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকতের সমর্থকরা ‘শিবগঞ্জের সর্বস্তরের জনগণ’ ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞাকে আবারও দলীয় মনোনয়ন দেয়ায় প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল থেকে শাহজাহান মিঞা বিরোধী নানান স্লোগান দেয়া হয়। অন্যদিকে স্লোগানে স্লোগানে শাহিন শওকতকে মনোনয়ন দেয়ার দাবি তোলা হয়। এক পর্যায়ে কর্মী-সমর্থকরা শিবগঞ্জ-সোনামসজিদ সড়কে বসে পড়েন এবং সড়ক অবরোধ করেন। অবরোধের কারণে দুই দিকে ছোট-বড় বিভিন্ন যানবাহন আটকে পড়ে। এরমধ্যে সোনামসজিদ স্থলবন্দর থেকে আসা আমদানি পণ্যবাহী ট্রাকও আটকে যায়। প্রায় আধাঘণ্টা পরে অবরোধ তুলে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, শাহিন শওকতের কর্মী-সমর্থকরা সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশের একটি টহলদল সেখানে যায় এবং অবরোধকারীদের অনুরোধ করে সড়ক থেকে সরে যাওয়ার জন্য। তিনি বলেন, অবরোধকারীরা সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল আবারও স্বাভাবিক হয়। 

এ ব্যাপারে সৈয়দ শাহিন শওকত বলেন, বিক্ষোভ বা সড়ক অবরোধের বিষয়টি আমার জানা নেই। তবে শিবগঞ্জে বিএনপি নেতাকর্মীরা আমাকে ভালোবাসেন-পছন্দ করেন। তারা জানেন বিএনপির জন্য শিবগঞ্জে কে বা কারা ডেডিকেটেড।  হয়তো এবারের প্রার্থী বছাইয়ে তাদের আকাঙক্ষার বা প্রত্যাশার প্রতিফলন হয়নি, তাই কর্মসূচি পালন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী _১ আসনের জামায়াত প্রার্থী মনোনয়নপত্র জমা

1

সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের অ্যাডভোকেসি বিষয়ক দুই দ

2

মাদারীপুরে জামায়াতে ইসলামী ঘোষিত তিন আসনের প্রার্থী চূড়ান্ত

3

কোটালীপাড়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন

4

একক আধিপত্যের যুগ শেষ, যুক্তরাষ্ট্র–চীন ‘জি–টু’ বাস্তবতার ইঙ

5

বিজয় নিশান

6

ঈশ্বরদী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী হাবিবু

7

নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সভা

8

ঝালকাঠির নবাগত পুলিশ সুপার যোগদান ও দায়িত্বভার গ্রহণ

9

বেলকুচিতে বিএনপির উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

10

বিএনপির প্রচারণায় নতুন গতি: যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন বাছি

11

নওগাঁ জেলার পোরশায় উপজেলায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

12

মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

13

দুই মাথা ও তিন হাত নিয়ে শিশুর জন্ম,

14

সীতাকুণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্যোগে অগ্নিনির্বা

15

দিনাজপুরে পুলিশ সদস্যদের ড্রাইভিং দক্ষতা যাচাই

16

প্রশাসনিক উপজেলা ঘোষণা ও বাস্তবায়নের দাবীতে গণ স্বাক্ষর কর্ম

17

কাপাসিয়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্তদের সংব

18

জনসম্মুখে ধরল, পরে ছাড়ল-ডিবির আচরণে প্রশ্ন

19

স্থানীয় পর্যটন এলাকায় ছবি তোলার নামে অসংখ্য লাল শাপলা তুলে

20