জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঘাটাইলে ‘মিথ্যা মামলায়’ হয়রানির প্রতিবাদে মানববন্ধন


মোঃ আব্দুল্লাহ আল মামুন

 

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের শোলাকুড়া গ্রামে ‘মিথ্যা মামলা’ ও প্রতারণার অভিযোগে স্থানীয়দের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকালে শোলাকুড়া বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে গ্রামের শতাধিক নারী-পুরুষ উপস্থিত হয়ে প্রতারণার শিকার হওয়ার ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা সুরুজ মিয়া, জয়নাল আবেদীন, সাবিনা আক্তারসহ ভুক্তভোগী ব্যক্তিরা। বক্তারা অভিযোগ করেন, শোলাকুড়া গ্রামের আ. হামিদ মৌলভী দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র মানুষের সঙ্গে প্রতারণা চালিয়ে আসছেন। তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ছলচাতুরীর মাধ্যমে ব্যাংকের ব্ল্যাঙ্ক চেক নিয়ে পরে তাতে ইচ্ছেমতো অঙ্ক বসিয়ে মামলা করেন।

ভুক্তভোগী আ. হক জানান, “জিম্মাদার হিসেবে এনজিও থেকে ঋণ তোলার কথা বলে হামিদ মৌলভী আমার দুটি ব্যাংক চেক জমা নেন। পরে তিনি আমার এনজিওর ঋণ পরিশোধ করলেও চেক ফেরত দেননি। এরপর আমার নামে ১০ লাখ ও আমার স্ত্রীর নামে ১৫ লাখ টাকার মামলা করেন।”

আরেক ভুক্তভোগী সাবিনা আক্তার বলেন, “হামিদ মৌলভী সখিপুর উপজেলার ফুলবাগ দাখিল মাদ্রাসার ইফতেদায়ি প্রধান। তিনি শোলাকুড়া গ্রামসহ আশেপাশের অনেক মানুষের সঙ্গে প্রতারণা করছেন। ১০ থেকে ১৫ হাজার টাকার বিনিময়ে তিনি এনজিও থেকে ঋণ তুলে দেন বলে দাবি করলেও পরে নানা অজুহাতে হয়রানি করেন। এমনকি নকল সার্টিফিকেট তৈরির সঙ্গেও তিনি জড়িত।”

বক্তারা আরও বলেন, হামিদ মৌলভীর মিথ্যা মামলা, প্রতারণা ও সাধারণ মানুষের হয়রানি বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। মানববন্ধন থেকে তারা প্রতারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরগঞ্জে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী

1

মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে 'ফিশিং ট্রলার' জলদস্যুদের কবলে

2

পাবনা-৩বিএনপি'র বিদ্রোহী প্রার্থী আনোয়ারুল ইসলাম বহিস্কার

3

গফরগাঁওয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি-আহত-১০

4

আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড কমিটির অনুমোদন দেন

5

নিয়ামতপুরে জননেতা মোঃ মোস্তাফিজুর রহমানের একবেলার খাদ্য বিত

6

মুক্তিযোদ্ধাদের মানববন্ধন বিক্ষোভ মিছিল সমাবেশ। ইউএনওকে স্ম

7

কুমিল্লা হোমনায় এসিল্যান্ডের পিকআপ গাড়ীর চাকায় পিষ্ট হয়ে শিশ

8

শৈলকুপায় ট্রাক চাপায় বাইসাইকেল চালক নিহত

9

বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্

10

সিরাজগঞ্জ এর চলন বিলে ৮ ব্যবসায়ীর জরিমানা

11

সিএনজি এবং ট্রাক মুখোমুখি সংঘর্ষ ‎

12

বন্দরে শীতলক্ষ্যা সেতুর টোলপ্লাজায় বাসের ধাক্কায় আহত অন্তত ১

13

সাতক্ষীরায় বাস শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারের হাতে নগ

14

বেনাপোলে ২ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি বাণিজ্য

15

এলি ইমিগ্রেশন চেকপোষ্ট পরিদর্শন করলেন দিনাজপুরের পুলিশ সুপার

16

তরুণদের উৎসাহে পার্বতীপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের সূচনা

17

ধর্মপাশা - মধ্যনগরে বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ

18

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিত

19

সেনবাগে বালু উত্তোলনকালে ম্যাজিস্ট্রেট দেখে পালালেন বিএনপি ন

20