জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝালকাঠির রাজাপুরে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন

মোঃ মাহিন খান
ঝালকাঠির রাজাপুরে জুলাই গণহত্যার অভিযোগ তুলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি ও তার সহযোগীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নৈকাঠি বাজার এলাকা থেকে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা মার্কেটের সামনে পথসভায় তারা সমবেত হন। 

পথসভায় বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্যে সেলিম রেজা বলেন, আপনারা জানেন আজকে রাজাপুরে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছি। তার কারণ শেখ হাসিনা ১৭ বছর বাংলাদেশে ফ্যাসিবাদ কামেয় করেছিলো। দেশের নিরিহ মানুষদের আয়না ঘরে নিছে, গুম-খুন, কারাগারে বন্দী করে রেখেছে। বিনাবিচারে মানুষকে মামলা দিয়েছে। এই শেখ হাসিনার বিরুদ্ধে যে কথা বলতো তাকে কঠিন ভাবে নির্যাতন করা হতো। 


পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুর হোসেন, মঠবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, জুলাই মাসে সংঘটিত গণহত্যা ও নির্যাতনের দায়ে তৎকালীন সরকারের সর্বোচ্চ বিচারের প্রয়োজন রয়েছে। তারা আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের নিরাপত্তায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির রগাহপুরে কাজী আলাউদ্দীনের নির্বাচনী জনসভায় জনতার ঢল

1

জামালপুরে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সম্প্রীতি সংলাপ

2

গাইবান্ধা-০৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নপত্র জমা দিলেন অধ্য

3

বায়তুলইজ্জতে বর্ণাঢ্য কুচকাওয়াজে শেষ হলো ১০৪তম রিক্রুট ব্য

4

দোয়ারাবাজারে ব্যবসায়ী দ্বন্দ্বে আহাদ হত্যাকান্ড সংঘটিত

5

এবার দ্রুত ইরান ছাড়তে নাগরিকদের নির্দেশ দিল ফ্রান্স ও কানাডা

6

গুইমারায় দিনব্যাপী প্রান্তিক পর্যায়ের কৃষকদের GAP সার্টিফিকে

7

আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন

8

স্বেচ্ছাসেবকদল নেতা হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ ও সমা

9

নোয়াখালীতে ৬ মামলার আসামিকে পিটিয়ে হত্যা, ডাকাত আখ্যা দিয়ে ম

10

চুয়াডাঙ্গায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালন ও

11

একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র করছে- তারেক

12

নাটোরে শহীদ মাসুদ রানার জানাজা ও দাফন সম্পন্ন

13

টিকে থাকতে পিডিবির বিদ্যুতের দাম বাড়াতে হবে ৮৬ ভাগ

14

ডাক্তার মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের তিন ভাইকে সিআইপি সম্মাননা

15

দৃষ্টিহীন গোলাপ বিশ্বাস,ডিম-বাদাম বিক্রি করে চলছে জীবনের লড়া

16

ইসলামী আন্দোলন ৪০, এনসিপি ৩০; জামায়াতের জোটে আসন সমঝোতা চূড়া

17

মান্দায় ধানের শীষে ভোট চাইলেন ডাক্তার টিপু

18

শ্রীপুরে তিন ইউপি নারী সদস্যের বিএনপিতে যোগদান

19

জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে পাঁচবিবি পাঁ

20