জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

শার্শায় র‍্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

দেবুল কুমার দাস

যশোরের শার্শায় র‍্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বুলবুল সানা বুলি (৫২) ও শিল্পি খাতুন (৪২)নামে দুই মাদক কারবারি আটক হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটিমোটরসাইকেল জব্দ করা হয়। শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়নের বাগুড়ী বেলতলা বাজারের তিন রাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।আটক বুলবুল সানা বুলি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার কাটাখালীগ্রামের আনিছুর রহমানের ছেলে। অপর আটক শিল্পি খাতুন একই এলাকার বাসিন্দা।র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়-কয়েকজন মাদকব্যবসায়ী একটি
মোটরসাইকেলের মাধ্যমে বাগআঁচড়া বাজার এলাকাথেকে সাতক্ষীরার দিকে অবৈধ ইয়াবা ট্যাবলেট পাচার করছে। এমনতথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল বাগুড়ী বেলতলা বাজারের তিন রাস্তারমোড়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।এ সময় একটি ডিসকভার মোটরসাইকেল চেকপোস্ট এড়িয়ে কৌশলেপালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা সেটিকে আটক করেন। পরে সাক্ষীদের উপস্থিতিতে এবং শালীনতা বজায় রেখে মহিলা র‍্যাব সদস্য সিপাহীমোছাঃ রাজিয়া সুলতানার মাধ্যমে দেহ তল্লাশি চালানো হয়। তল্লাশীকালে আটকরা তাদের কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করে।পরবর্তীতে বুলবুল সানা বুলির পরিহিত জ্যাকেটের সামনের বাম পাশেরভেতরের পকেট থেকে ২ হাজার ৯৭০ পিস রঙিন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করাহয়। এ সময় তাদের ব্যবহৃত একটি কালো রঙের পুরাতন ডিসকভার ১১৫সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বিপ্রিন্স জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন পরস্পরযোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধ ইয়াবা ট্যাবলেট নিজেদের হেফাজতে রেখে ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্যমাত্রার চেয়ে বেশী মধু উৎপাদন হচ্ছে শিবগঞ্জে

1

কেশবপুরে ঘেরে মাছের খাদ্য হিসেবে পোল্ট্রি বিষ্ঠা ব্যবহার: ৫০

2

নবাবগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্টিত

3

র‍্যাবের অভিযানে গাঁজাসহ একাধিক মামলার আসামি সাদ্দাম গ্রেফতা

4

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৯ ও ২৫ এপ্রিল, মানতে

5

চাঁপাইনবাবগঞ্জে ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত

6

শান্তিগঞ্জে খাদ্য বান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

7

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবে বিজয় দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠি

8

বান্দরবানের লামা উপজেলা প্রশাসন কে বিতর্কিত করার অপচেষ্টার ব

9

৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠানে পুলিশ সুপার দিনা

10

লোহাগড়ায় সেনা অভিযানে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ইয়াবা ও নগ

11

বিজিবি-বিএসএফ এর সহযোগিতায় মৃত ভারতীয় নাগরিকের লাশ দেখান বাং

12

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

13

জাজিরায় ককটেল বিস্ফোরণে যুবক নিহত, আহত ৩

14

গাছের ডালে ঝুলছিল অজগর, অক্ষত অবস্থায় উদ্ধার

15

নোয়াখালীতে তরুণ দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনু

16

মাদক

17

কালকিনিতে অবৈধ যানবাহন বন্ধে অভিযান জরিমানা আদায়

18

কক্সবাজার–০২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে জাতীয় পার্টির মনোনয়ন

19

নোয়াখালীতে বাস চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা, চালক গ্রেপ্তার

20