জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরে কাজী বোরহান স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন

মোঃ মশিউর রহমান 

দিনাজপুরে কাজী বোরহান স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন
দিনাজপুরে বিশিষ্ট ক্রীড়া ও নাট্যজন কাজী বোরহানের স্মরণে আয়োজিত কাজী বোরহান স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), দিনাজপুর। তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে রেখে সুস্থ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সদস্য স্বরূপ বকসী বাচ্চু, সমাজসেবক মোহাম্মদ নুরুজ্জামান এবং সহিদুর রহমান পাটোয়ারী মোহন। অতিথিবৃন্দ খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজ উন্নয়নে এ ধরনের স্মৃতি প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ। সভাপতির বক্তব্যে তিনি কাজী বোরহানের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়ানুরাগী, সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিভিন্ন দলের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাট-০২ আসনে বিএনপির ছয় মনোনয়ন প্রত্যাশীর মাঝে জামায়াত এ

1

রায়গঞ্জে নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ

2

নওগাঁ জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার হলো ১০৫টি হারানো মোবাইল

3

ভাঙ্গুড়ায় সড়কের ওপর হাট, ভোগান্তিতে জনসাধারণ

4

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

5

শ্রীমঙ্গলে বায়তুল আমান দারুল উলুম মাদ্রাসার বার্ষিক পুরস্কার

6

ঝিনাইদহের মহেশপুরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

7

গিলাতলা আইডিয়াল প্রি- ক্যাডেট স্কুল বার্ষিক পরীক্ষার ফলাফল

8

ইয়াবাসহ নোয়াখালীর শীর্ষ মাদক কারবারি দুই জন গ্রেপ্তার

9

বাঞ্ছারামপুরে বিস্ফোরক মামলায় ৪ যুবলীগের নেতা গ্রেপ্তার

10

থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষ থামাতে যুদ্ধবিরতিতে সম্

11

কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস পালিত

12

বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণে

13

নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ, রিটার্নিং কর্মকর্তাদের

14

চাঁপাইনবাবগঞ্জে কারিগরি শিক্ষা প্রসারে আউটরিচ ক্যাম্পেইন অনু

15

মানিকগঞ্জে মিথ্যা মামলার অভিযোগে বাদী নারী কারাগারে

16

শান্তিগঞ্জে খাদ্য বান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

17

কয়রায় বাগালী ইউনিয়ন ভূমি অফিসের অহশীলদার তদন্ত না করে প্রতিব

18

নাচোলে ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

19

মোহাম্মদপুরে বাসায় মা–মেয়ের মৃতদেহ, তদন্তে পুলিশ

20