জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে বিএনপি'র মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা


কবির সরকার

আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান জামান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শনিবার দুপুর ১২টায় ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলার সার্বিক উন্নয়নের পাশাপাশি এ দুই উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করবেন।
তিনি সাংবাদিকদের সমাজের দর্পণ উল্লেখ করে বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাংবাদিকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। 
তিনি সাংবাদিকদের নির্বিঘ্নে সাংবাদিকতা করার আহ্বান জানান এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ব্যারিস্টার কামরুজ্জামান জামান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর যারা বিএনপির 

নাম ব্যবহার করে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজি করেছে, তারা দলের কেউ নয়, তারা দুর্বৃত্ত। ভবিষ্যতে কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে পারবে না।
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামত ও সংস্কারের ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন এবং এই ৩১ দফা বাস্তবায়নে 

সর্বস্তরের জনগণ ও জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে ফুলবাড়ী প্রেসক্লাবের সদস্য বৃন্দ, ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সদস্যবৃন্দ, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সদস্য বৃন্দ, ফুলবাড়ী রিপোর্টার ইউনিটির সদস্যবৃন্দ, ফুলবাড়ী সিটি প্রেসক্লাবের সদস্য বৃন্দ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌথ অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৫ রাউন্ড গুলি ও ০১টি ছুরি স

1

নোয়াখালীতে গ্রাম আদালত কার্যক্রমের পর্যালোচনা ও করণীয় শীর্ষক

2

কিশোরগঞ্জে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে সরকারি জমিতে ভবন নি

3

কিশোরগঞ্জ-৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মানবিক চিকিৎসক শাহীন

4

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টসের পর হাত মেলালেন না বাংলাদেশ-ভারতের

5

খুলনার কয়রায় গণসংযোগে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল ক

6

ঈশ্বরগঞ্জের নির্বাচনী মাঠে ত্রিমুখী লড়াইয়ের জন্ম নিয়েছে

7

নির্বাচনে অংশ নিতে নিম্নোক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য

8

‎নোয়াখালীতে হকার্স মার্কেট ব্যবসায়ী ওপর হামলা

9

মতলব গজারিয়া সংযোগ সেতু পরিদর্শনে সেতু মন্ত্রণালয়ের সচিব দ্র

10

বগুড়ায় মুরগি চুরির বিরোধে ভুট্টোর পর মারা গেল প্রতিপক্ষের স্

11

রাজিবপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্

12

দারুল ইরফান একাডেমিতে ২ দিনব্যাপী ফলাফল ঘোষণা ও পুরস্কার বিত

13

শিবচরে শীতের আগমনে ব্যস্ত সময় কাটাচ্ছে লেপ-তোশক কারিগর

14

বরিশাল-১ আসনে বিতর্ক: ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে চেয়ে তৃণ

15

রাজনৈতিক কর্মকাণ্ডে বিসিসি কর্মচারীদের না জড়ানোর নির্দেশ

16

মাদারীপুরের-গোপালপুরে,গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ

17

প্রেমের টানে ঘর ছাড়া তরুণী

18

আদমদীঘিতে দিন দুপুরে বসত বাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালঙ্ক

19

ধোবাউড়ায় হত্যাকাণ্ডে বিএনপি প্রার্থীর সম্পৃক্ততার অভিযোগ মি

20