জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট শাওমি

মুস্তাফিজুর রহমান


টানা দ্বিতীয়বারের মতো দেশের  ব্র্যান্ডের স্বীকৃতি পেল শাওমি
[ঢাকা, ২৯ ডিসেম্বর ২০২৫] দেশের এক নম্বর মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে শাওমি। আজ শনিবার বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ১৭তম ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে মোবাইল হ্যান্ডসেট ক্যাটাগরিতে শাওমিকে টানা দ্বিতীয়বারের মতো এ স্বীকৃতি দেওয়া হয়। জমকালো অনুষ্ঠানে শাওমির পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের ডেপুটি কান্ট্রি ম্যানেজার লিউ চাং এবং মার্কেটিং ডিরেক্টর মো: আসাদুজ্জামান। 
এ বিষয়ে শাওমি বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর মো: আসাদুজ্জামান বলেন, ‘পরপর দুইবার এই স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের ও সম্মানের। বাংলাদেশের শাওমি ফ্যানদের আস্থা ও ভালোবাসাই এ অর্জনের মূল শক্তি। শুধু স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নয়, পূর্নাঙ্গ টেকনোলোজি ব্র্যান্ড হিসেবে সামনের দিনগুলোতে বাংলাদেশের শাওমি ফ্যানরা যেন আইওটি প্রযুক্তির আরও উদ্ভাবনী পণ্য ব্যবহার করতে পারেন, সে লক্ষ্যেই কাজ করছি আমরা। ব্র্যান্ড ফোরামের এ স্বীকৃতি এ পথচলাকে আরও অনুপ্রাণিত করবে’।
বাংলাদেশে যাত্রা শুরুর পর থেকেই যথাযথ মূল্যে আধুনিক ফিচারসমৃদ্ধ স্মার্টফোন উন্মোচন, অফিসিয়াল রিটেইল নেটওয়ার্ক সম্প্রসারণ এবং নির্ভরযোগ্য আফটার-সেলস সেবা প্রদানের মাধ্যমে সারাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে শাওমি। দেশের মানুষের কাছে অত্যাধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে এবং উদ্ভাবনকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সাশ্রয়ী করে তুলতে ব্র্যান্ডটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
বাংলাদেশে প্রচলিত দেশি ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোকে অনুপ্রাণিত ও সম্মানিত করার উদ্দেশ্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের হাত ধরে শুরু হয় বেষ্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের যাত্রা। বছরের সেরা ব্র্যান্ড বাছাই করতে ‘এনসার্চ লিমিটেড’ বাংলাদেশের সব বিভাগীয় শহর ও গ্রামাঞ্চল জুড়ে একটি জরিপ পরিচালনা করে। ১২ হাজার ৪০০ নারী-পুরুষের অংশ্রগ্রহণে এ জরিপে ব্র্যান্ডের পরিচিতি, পছন্দ, সুপারিশ ও উদ্ভাবনের মতো বিষয়গুলো বিবেচনা করা হয়। এ বিবেচনার ভিত্তিতেই বিজয়ী নির্বাচিত করা হয়। 
শাওমির এ সাফল্যের পেছনে রেডমি নোট সিরিজের তুমুল জনপ্রিয়তা একটি মূল কারণ হিসেবে কাজ করেছে। আর তাই খুব শীঘ্রই বাংলাদেশে নতুন প্রজন্মের নোট সিরিজ উন্মোচনের পরিকল্পনা করেছে কোম্পানিটি। 

শাওমি সম্পর্কে:
শাওমি কর্পোরেশন (Xiaomi) ২০১০ সালের এপ্রিল মাসে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৮ এ হংকং স্টক এক্সচেঞ্জের প্রধান বোর্ডে তালিকাভুক্ত হয়। শাওমি হল একটি কনজিউমার ইলেকট্রনিক্স এবং স্মার্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। শাওমি ১৭ জুলাই ২০১৮ সালে বাংলাদেশে নিজেদের অফিসিয়াল কার্যক্রম শুরু করে এবং বর্তমানে শাওমি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

1

তুরস্কে বিতর্কিত সব ঘটনা শেষে রোনালদোদের কোচ হচ্ছেন মরিনিয়ো!

2

কালিগঞ্জে শান্তিপূর্ণ সমাজ গঠনে যুব নেতৃত্ব বিষয়ে তিনদিনব্যা

3

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: লোহাগাড়ায় জামায়াত সমর্থককে অর্থদণ্

4

সাটুরিয়ায় ১০ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

5

‘হৃদয়ে সৈয়দপুর’-এর মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

6

ধামরাইয়ে সাদ মেডিকেল সেন্টার উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে চক্ষ

7

কোম্পানীগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি ৬ ঘণ্টার মধ্যে গ্রেপ

8

ডোমারে যুবকের রহস্যজনক মৃত্যু

9

জেলা বিএনপির আয়োজনে অধ্যাপক ইউনুসের ৩১তম মৃত্যুবার্ষিকীতে মা

10

কেন সিনেমা মুক্তির তারিখ পেছালেন আমির

11

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে পলোগ্রাউন্ড হবে ঐতিহাসিক মাইল

12

মানিকগঞ্জ সদর হাসপাতালে এক নারীকে ধর্ষণ -২ আনসার সদস্য গ্রেফ

13

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

14

‎হাজীশ্বরাইয়ে বিয়ে বাড়িতে ডাকাতি ‎মোবাইল, নগদ টাকা, স্বর্ণা

15

পানছড়ি সীমান্তে ৩ বিজিবির অভিযানে দেড় লক্ষ টাকার চোরাচালানী

16

টিকটকে প্রেম, গোপনে বিয়ে ,বাড়িতে ঢুকতেই শাশুড়ির বাধা

17

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির দ্বি-বার্ষিক নির্বাচন আজ

18

নয়ন সম্মুখে নেই তুমি, তবুও আছ নয়নে

19

তাড়াইলে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা খুন

20